ফলমূলের প্রাচুর্যের ফলে ওখানকার মানুষেরা অলস ও অকর্মণ্য হয়ে পড়েছে। সুগন্ধি গাছসমূহ শেকড়ে জড়িয়ে পড়ে আছে। তারা জ্বালানি কাঠের পরিবর্তে দারুচিনি গাছ ও সুগন্ধ কাঠ পুড়িয়ে থাকে । কিছুসংখ্যক মানুষ আছে যারা কৃষিজীবী । কিছু মানুষ দেশি ও বিদেশি মসলার ব্যবসা করে। সাগরের অপর তীরের হাবশার (আবিসিনিয়ার) বন্দর থেকে মসলাদি আনা হয়। চামড়ার তৈরি নৌকায় আরোহণ করে সাবার মানুষেরা সাগরের অপর তীরে যাতায়াত করে । নিকটবর্তী ও প্রতিবেশী গোত্রগুলো সাবা থেকে ব্যবসায়িক পণ্য ক্রয় করে এবং তাদের প্রতিবেশীদের কাছে বিক্রি করে। এভাবেই এসব পণ্য হাতে-হাতে শাম (সিরিয়া) ও জাযিরাতুল আরব পর্যন্ত পৌছে যায়।” ডানে ও বামে দুটি উদ্যান মোটকথা, ইয়ামানের স্বাভাবিক বৈশিষ্ট্যাবলি ছাড়াও-__যা ওই রাজ্যের শ্যামলতা ও মনোরম আবহাওয়ার জন্য আল্লাহ প্রদত্ত উপকরণের আকৃতিতে উপস্থিত ছিলো-__রাজ্যের ভেতরে পানির ওই বাধ সুখশাস্তি ময় ও আমোদপ্রমোদপূর্ণ জীবনযাপনের যাবতীয় সরগ্জামের সমাবেশ ঘটিয়েছিলো। তা ছাড়া আরো একটি বিষয় অতিরিক্ত মাত্রা যোগ করেছিলো । ইয়ামান থেকে শাম পর্যন্ত বিখ্যাত বাণিজ্যিক সড়ক “ইমামুম্ মুবিন'-এর উপর দিয়ে সাবার অধিবাসীদের ব্যবসায়িক কাফেলা যাতায়াত করতো । এই সড়কের দুই পাশে সারি সারি বলসান ও দারুচিনির সুগন্ধি গাছ ছিলো। সাবা রাজ্যের সরকার কিছুটা ব্যবধান রেখে রেখে ভ্রমণকারীদের ভ্রমণকে আরামদায়ক করার জন্য সরাইখানা নির্মাণ করেছিলো । এই ব্যবস্থা তাদেরকে আরামের সঙ্গে শাম পর্যন্ত পৌছে দিতো। শীতল জল ও ফলমুলের প্রাচুর্যে তারা অনুভবই করতে পারতো না যে, তারা নিজেদের বাড়ি-ঘরে আছে না-কি কষ্টদায়ক সফরের মধ্যে আছে। সাবার কাফেলাগুলো যখন ঠাণ্ডা ছায়ায় ও খেতো, শীতল ও মিঠা পানি পান করতে করতে শামের পথে যাতায়াত করতো, প্রতিবেশী সম্প্রদায়গুলো ঈর্ষা ও বিদ্বেষের দৃষ্টিতে তাদের দিকে তাকাতো এবং বিস্ময়বোধ করতো । এইমাত্র আপনারা সমসাময়িক ফ$স/5$.211090119.0010)
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।