Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 09
/ ২২৩
📝 লেখা 📖 পিডিএফ

দিয়ে পানি বন্ধও করা যেতো, ছাড়াও যেতো । খিড়কিগুলোর নিচে একটি বিশাল হাউয নির্মাণ করা হয়েছিলো । হাউযটির ডানদিকে ও বামদিকে দুটি বড় লোহার তোরণ নির্মাণ করা হয়েছিলো। তোরণ দুটি দিয়ে হাউযের পানি দুই ভাগে বিভক্ত হয়ে মাআরিবের দুদিকে নালাগুলো দিয়ে প্রবাহিত হতো এবং প্রয়োজনমতো ওই পানিকে কাজে লাগানো হতো । এই বিশাল বাধটির ফলে ডানে ও বামে তিনশো বর্গমাইলের মধ্যে খেজুরের বাগান, ফলফলাদির উত্তম ও চমতকার বাগিচা, সুগন্ধ দ্রব্যসমূহের খেত, তৃণভূমি, দারুচিনি, আগর ও অন্যান্য সুগন্ধযুক্ত বৃক্ষের ঘন উদ্যান এত বেশি সৃষ্টি হয়েছিলো যে গোটা এলাকাটি পুষ্পোদ্যান ও স্বর্গে পরিণত হয়েছিলো |” ইয়ামানের স্বাভাবিক বৈশিষ্ট্যের কারণে সুগন্ধ দ্রব্যসমূহ এবং ফুল ও ফলের বৃক্ষাদির আধিক্য, মাআরিবের বাধের ফলে সেগুলোতে ব্যাপক বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের উন্নতি এবং খনিজ সম্পদের প্রাচুর্যের ফলে সোনা, রুপা ও মণি-মুক্তার আধিক্য সাবা জাতির জন্য সচ্ছলতা, ভোগ- বিলাস, নিশ্চিস্ততা ও প্রশান্তি সৃষ্টি করে দিয়েছিলো । ফলে তারা সবসময় আনন্দ ও উচ্ছ্বাসের সঙ্গে আল্লাহর নেয়ামতসমূহ ভোগ করতো এবং দিন-রাত স্বস্তি ও সুখের সঙ্গে জীবনযাপন করতো । আর দেশের বসন্তময়তা ও পুম্পময়তার ফলে আবহাওয়া ও প্রাকৃতিক পরিবেশে চমৎকার সামঞ্জস্য বিরাজমান ছিলো। এ-কারণে সাবার অধিবাসীরা মশা, মাছি, ছারপোকা ইত্যাদি কষ্টদায়ক কীটপতঙ্গ থেকে নিরাপদ ছিলো । সাবার সমসাময়িক ইতিহাসবিদগণ সাবার অধিবাসীদের এই ঈর্যাজনক জীবনের অবস্থা বর্ণনা করেছেন । খিস্টপূর্ব ১৯৪ সালে 7709100070175 লিখেছেন__ আরবের শেষ সীমান্তে সাগরের (ভারত মহাসাগর ও আরব মহাসাগরের) তীরে সাবা জাতির বসবাস; মাআরিব তাদের রাজধানী । এই ভূখণ্ডটি মিসর রাজ্যে পড়েছে। গ্রীষ্মকালে বৃষ্টি হয় এবং নদী-নালা প্রবাহিত হয়। সেগুলো মাঠে ও পুকুরে গিয়ে শুকিয়ে যায়। এ-কারণেই ভূমি এত শ্যামল ও উর্বর যে, ওখানে বছরে দুইবার শস্যবীজ বোনা হয়ে থাকে। হাযরামাউত থেকে সাবা রাজ্য ৪০ দিনের পথ । আর মাঈন থেকে ** আল-বিদায়া ওয়ান নিহায়া, দ্বিতীয় খণ্ড, পৃষ্টা ১৫৯। ফ$ড/5$.211090119.0010)

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।