Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 09
/ ২২৩
📝 লেখা 📖 পিডিএফ

সাবার সভ্যতা ইতোপূর্বে বলা হয়েছে যে, সাবার অধিবাসীরা ছিলো একটি বণিক জাতি। এই বিশেষণটি তাদের জাতিগত স্বভাবে পরিণত হয়েছিলো। তারা রাজত্ের উন্নতি সাধনের যেসব পন্থা ছিলো তার মধ্যে বাণিজ্যকেই অধিক গুরুত্পূর্ণ মনে করতো। আল্লাহ তাদের রাজ্যের সীমার ভেতরে যেসব রত্ু-ভাগ্তার প্রোথিত রেখেছিলেন সেগুলো আরো অধিক তাদের এই স্বভাবজাত গুণের কারণে গায়বি সাহায্য হয়েছিলো । কেননা, আরব দেশে স্বর্ণ ও হীরা-মুক্তার অসংখ্য খনি রয়েছে। সেগুলোর বেশির ভাগই তাদের রাজের পরিধির ভেতরে ছিলো । মাদইয়ানে স্বর্ণ ছাড়াও অন্যান্য খনিজ দ্রব্য পাওয়া যেতো । দুই ধরনের সুগন্ধি দ্রব্য উৎপন্ন হওয়ার জন্য ইয়ামান ও হাযরামাউত অঞ্চল বিখ্যাত ছিলো এবং এখনো আছে। আর আম্মান ও বাহরাইনের আছে মুক্তার ভান্তার। আজো ওখান থেকে সমগ্র বিশ্বে মূল্যবান মুক্তসমূহ রপ্তানি করা হয়ে থাকে । ইয়ামানের বন্দর ছিলো হিন্দুস্তান ও হাবশায় (আবিসিনিয়ায়) উৎপন্ন দ্রব্যের একটি বড় বাজার । আর শাম (সিরিয়া), মিসর, ইউরোপ, হিন্দুস্তান ও হাবশার মধ্যে যেসব আমদানি-রপ্তানি ও ব্যবসায়িক কারবার হতো, সাবা তার একচেটিয়া নিয়ন্ত্রক ছিলো এবং হিজাযের পথে যাবতীয় ব্যবসায়িক পণ্য পৌছে দিতো । এ-কারণেই তাওরাতে অধিক হারে সাবার সম্পদ ও তাদের সামাজিক মর্যাদার শ্রেষ্ঠত্বের উল্লেখ পাওয়া যায়। যেমন, নবী ইয়াসা'ইয়াহ আ.-এর সহিফায় বর্ণনা করা হয়েছে__ “মিসরের শ্রমিক এবং হাবশা ও সাবার ব্যবসায়িক পণ্য এবং শক্তিশালী মানুষ সবকিছু তোমার কাছে আসবে এবং তোমারই হবে ।”৭, নবী ইয়াসা*ইয়াহ আ.-এর সহিফায় আরো একটি ভবিষ্যদ্বাণী আছে__ (কথিত আছে যে, ইয়ামানের গামদান ইমারতটি নির্মাণ করেছিলো কাহতানের পুত্র ইয়ারাব। তারপর ওয়াসিলাহ বিন হিমইয়ার বিন সাবা ইমারতটি দখল করে নেয় এবং তার মালিক হয়। আরো কথিত আছে যে, ইমারতটির উচ্চতা ছিলো বিশতলা।) আল- বিদয়া ওয়ান নিহায়া, দ্বিতীয় বণ, পৃষ্ঠা ১৭৯। ১ আয়াত : ১৪-৪৫। ফ$স/%$.211090119.0010)

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।