লিলির রব 22244 শেষ হয়ে যাওয়া উচিত। অথচ আমরা হযরত সুলাইমান আ.-এর আলোচনায় তাওরাত থেকে প্রমাণ করেছি যে, খিস্টপূর্ব ৯৫০ সালে “সাবা'র রানি বিলকিস হযরত সুলাইমান আ.-এর দরবারে হাজির হয়ে তার হাতে ইসলাম গ্রহণ করেছিলেন প্রচুর উপহার ও উপটৌকন পেশ করেছিলেন । সুরা নামলে বর্ণিত সাবার রানির ঘটনা থেকে জানা যাচ্ছে যে, ওই সময়টা ছিলো সাবার শাসনকালের চরম উন্নতির সময়। যেমন, যাবুরে হযরত দাউদ আ.-এর প্রার্থনার উল্লেখ রয়েছে__ “হে আল্লাহ, বাদশাহকে ন্যায়বিচারের গুণাবলি দান করুন এবং বাদশাহর পুত্রকে সততা দান করুন। সে আপনার বান্দাদের মধ্যে সততার সঙ্গে শাসনকর্ম পরিচালনা করবে । তারসিস ও দ্বীপসমূহের শাসকেরা নযরানা ও উপহার পেশ করবে । সে জীবিত থাকবে এবং সাবার স্বর্ণরাশি তাকে দেয়া হবে। তার জন্য সবসময় প্রার্থনা করা হবে।”৬২ হযরত দাউদ আ.-এর এই প্রার্থনা গৃহীত হলো এবং ব্রস্টপূর্ব ৯৫০ সালে তীর পুত্র হযরত সুলাইমান আ.-এর দরবারে সাবার রানি উপস্থিত হয়ে বিপুল স্বর্ণ ও মহামূল্যবান মণি-মুক্তা-হীরা পেশ করলেন । সুতরাং, আমাদের মনে হচ্ছে যে, হয়তো সাবার আযুষ্ধালের ব্যাপারে অত্যুক্তি করা হয়েছে অথবা ওই বক্তব্যের মাধ্যমে সাবা বংশের সব বাদশাহর শাসনকাল বর্ণনা করা হয় নি; বরং তাদের শাসনের দ্বিতীয় স্তর সাবা রাজ্যের শাসনকালের সীমা উল্লেখ করা হয়েছে যা কমবেশি চারশো চল্লিশ বছর।» সাবা ও শাসনকালের স্তরসমূহ ইতিহাসবিদগণ বলেন, সাবার পুত্র ছিলো দুইজন : একজনের নাম হিমইয়ার এবং দ্বিতীয়জনের নাম কাহলান। সব কাহতানি গোত্র এই দুজনের বংশধরের সঙ্গে সম্পৃক্ত। ইতিহাসবিদগণ এটাও বলেন যে, নাবিত ও কিদারের বংশধর আদনানি (ইসমাইলি) গোত্রগুলোর বাসস্থান আরবের উত্তরাঞ্চল (ইয়ামান)। ৯ যাবুর, ৭২। আরদুল কুরআন । ফ$স/%$.211 09011900100
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।