Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 09
/ ২২৩
📝 লেখা 📖 পিডিএফ

লাঞ্কুনাদায়ক গহ্বরে পতিত হয়েছে কেবল দৈব কারণে নয়; বরং তাদের অন্তহীন অপকর্মের পরিণামে এমন নিকৃষ্ট দিন তাদেরকে দেখতে হয়েছিলো । এখন সঙ্গত হবে কুরআন মাজিদ ওইসব বাস্তব ঘটনাকে যে-শৈলীতে বর্ণনা করে উপদেশ ও শিক্ষার উপকরণ প্রদান করেছে, ইতিহাসের নিখুত প্রমাণের মাধ্যমে তার বিবরণ উপস্থিত করা। যাতে কুরআন মাজিদের সত্যতার এই দিকটিও কুরআন অবিশ্বাসকারীদের বিরুদ্ধে শক্তিশালী প্রমাণ হয়ে ওঠে। সাবা সাবা কাহতানি সম্প্রদায়গুলো একটি শাখাগোত্র । আরব ইতিহাসবিদগণ তার বংশ-পরম্পরা বর্ণনা করেছেন এভাবে : সাবা বিন ইয়াশযাব বিন ইয়া'রাব বিন কাহতান। কিন্ত তাওরাতে বলা হয়েছে যে, সাবা কাহতানের পুত্র । আর ইয়াকতান (কাহতান) থেকে জনুগ্রহণ করে আমলুদাদ, সালাফ, হিসার, মাদাত, আরাখ, হাদওয়ারাম, আওযাল, ওয়াকলাহ উবাল, আবি মায়িল, সাবাহ, খাযারমাউত, আউকির, হাবিলাহ, ইয়ারিজ, ইয়া'রাব ও ইউবাব। এরা সবাই ছিলো ইয়াকতানের বংশধর । মিসা থেকে সিফার যাওয়ার পথে এবং ইউরোপের পাহাড় পর্যন্ত তাদের আবাসভূতি বিস্তৃত ছিলো ।£২ যুবাইর বিন বাকার বলেন, আরবি ভাষায় কাহতান (০৬৪) এবং হিক ও সুরইয়ানি ভাষায় ইয়াকতান (১৬৪) বা ইয়াকতান (9) বলা হয়। আধুনিক ইতিহাসবিদগণ তাওরাতের বর্ণনাকে সঠিক বলে মনে করেন। এ-কারণে কাহতানের বংশধর সম্পর্কে তাওরাতে যে-বর্ণনা প্রদান করা হয়েছে তা ইতিহাসের বক্তব্যসমূহ ও শিলালিপির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ । আধুনিক ইতিহাসবিদগণের এই বিশ্লেষণ ছাড়াও আরো একটি বিষয় হলো, এ-ধরনের বিষয়ে তাওরাতের বর্ণনা বা ভাষ্যকে অন্যান্য এঁতিহাসিক বক্তব্যের মোকাবিলায় অধিক নির্ভরযোগ্য মনে করা হয়। “২ আবির্ভাব, ১১শ অধ্যায়, আয়াত ২৬-৩০] ফ$স/%$.211090119.0010)

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।