Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 09
/ ২২৩
📝 লেখা 📖 পিডিএফ

তার তাফসিরকে আরো আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, “মুফাস্সিরগণ উল্লিখিত আয়াতগুলোকে আসহাবুল কাহ্‌ফের প্রথমবার গুহায় আত্মগোপন করে থাকা-সম্পর্কিত বলেছেন। ফলে অথচ পুরো বিবরণ পাঠ করলে সহজেই বুঝা যায় যে, আলোচ্য আয়াতগুলোর তাফসিরে পূর্ববর্তী মুফাস্সিরগণকে কিছুমাত্র অস্থির হতে হয় নি। অবশ্য মাওলানা আযাদকে তার মনোনীত তাফসিরকে স্পষ্ট ও সহজবোধ্য করার জন্য অবশ্যই মনগড়া মত অবলম্বন করতে হয়েছে। সত্য কথা বলতে গেলে, এখানে তার তাফসির তাবিল হয়ে গেছে। লয়, 41 ০০ ৯ ৬১ “তা আল্লাহ তাআলার নিদর্শনাবলির অন্তর্গত।” অর্থাৎ, পাহাড়ের মধ্যে গুহার এই অভ্যন্তরীণ সামগ্রিক অবস্থা__গুহার মুখ সংকীর্ণ হলেও তার অভ্যন্তরে বেশ প্রশস্ততা রয়েছে; গুহাটি উত্তর- দক্ষিণে লম্বালম্বিভাবে অবস্থিত, এ-কারণে উদিত হওয়া ও অস্ত যাওয়া উভয় অবস্থাতেই সূর্য গুহার মুখ থেকে ডানে ও বামে সরে গিয়ে বের হয়ে যায় এবং গুহাটি সূর্যের তীব্র আলো ও উত্তাপ থেকে রক্ষিত থাকে; আর অপর দিকে খোলা থাকার কারণে প্রয়োজনীয় আলো ও বাতাস পৌছতে পারে; যেনো, দেহ রক্ষার জন্য ক্ষতিকর কন্ত অর্থাৎ সূর্যতাপ থেকে বেঁচে থাকা এবং জীবনধারণের জন্য প্রয়োজনীয় বস্ত্র অর্থাৎ আলো ও বাতাসের বিদ্যমানত-__এমনসব বিষয় যেগুলোকে আল্লাহ তাআলার প্রকাশ্য নিদর্শন বলা যেতে পারে। কারণ, এগুলোর সাহায্যে দীর্ঘকাল পর্যন্ত আল্লাহর সতকর্মপরায়ণ বান্দাগণ গুহার অভ্যন্তরে দুনিয়ার মেলামেশা থেকে পৃথক থেকে নিদ্রিত অবস্থায় কাটাতে পারলেন। এমন অবস্থায় তারা জীবন কাটালেন, যখন তারা ছিলেন পানাহার ও জীবনধারণের অন্যান্য উপকরণ থেকে সম্পূর্ণ বঞ্চিত। দশ. সাধারণভাবে এটি একটি প্রসিদ্ধ বিষয় যে, আসহাবুল কাহ্‌ফ এখন পর্যন্ত গুহার মধ্যে নিত্রিত আছেন এবং তারা জীবিতই আছেন । কিন্তু এ-কথা ফ$স/5$.211090119.0010)

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।