কেরাতকে শায বা বিরল সাব্যস্ত করে একে দলিল হিসেবে গ্রহণের অনুপযুক্ত সাব্যস্ত করেছেন। কিন্ত হযরত আবদুল্লাহ বিন আব্বাস রা.- এর সহিহ রেওয়ায়েতটির ব্যাপারে ইবনে কাসিরের কাছে কী জবাব আছে? ইবনে কাসির আরো বলেছেন যে, “আল্লাহ তাআলা প্রথমে তিনশত বছরের কথা বলেছেন এই এটা হলো সৌরবর্ষ গণনার হিসাব অনুসারে । তারপর ৬০ 19১93 বলে আরো নয় বছর বৃদ্ধি করেছেন, যাতে সৌরবর্ষের হিসাব চান্দ্রবর্ষের হিসাবের অনুরূপ হয়।” কিন্তু প্রথম দৃষ্টিতেই বলা যেতে পারে এই বক্তব্য আয়াতের তাফসির নয়, বরং তাবিল। তা এ-কারণে যে, কুরআন মাজিদ তো একদিকে উপদেশ ও নসিহতের উদ্দেশ্যের অতিরিক্ত বিবরণকে অর্থহীন বলেছে, অপরদিকে (ইবনে কাসিরের বক্তব্য মেনে নিলে) কুরআন নিজেই এমনসব বিষয়ের পেছনে পড়ে রয়েছে যার সঙ্গে উপদেশ ও নসিহতের কোনো সম্পর্ক নেই; বরং তা নিছক জ্যোতিষশাস্ত্রের বিষয় ।৩৫ ইবনে কাসির যে উল্লিখিত উক্তিকে মানুষের উক্তি মনে করেন না তার আরো একটি যুক্তি আছে। নাসারাদের কাছে আসহাবুল কাহ্ফের সদস্যরা তিনশত বছর গুহায় অবস্থান করেছিলো বলে প্রসিদ্ধি আছে। আর তাদের ওখানে নয় বছরের কোনো উল্লেখ নেই। কিন্ত এই যুক্তি সঠিক নয়। কেননা, অন্য মুফাস্সিরগণ উভয় উক্তিই বর্ণনা করেছেন। সম্ভবত অপর উক্তিটি আল্লামা ইবনে কাসিরের দৃষ্টিগোচর হয় নি। আট. ০১5 ৩০৪ 193 ৯ 55 পি ৬৪ 207 ৩৯ এ. তা ৪5 1008 ৮8৮ ০৮625 ০. % 5 ০ 2 ও ৮৮) এ ০১ (০৬৪৭ 5১) ৬৬০৮৫ ০৪) “তুমি দেখতে পেতে__তারা গুহার প্রশস্ত চত্তরে অবস্থিত, সূর্য উদয়কালে তাদের গুহার দক্ষিণ পাশে হেলে যায় এবং অস্তকালে * তা ছাড়া উভয় পদ্ধতির গণনার জন্য ৯ (নয়)-এর বৃদ্ধি যথেষ্ট নয়। ফস %$.211090119.0010)
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।