আসহারুল কাহফ ওয়ার রাকিম ৬ ৩৩. . মধ্যে যে-কেউ শহরে যাবেন, অতি গোপনীয়তার সঙ্গে যাবেন, যাতে কেউ টের না পায়। এ-বিষয়টিও সংখ্যাগরিষ্ঠ মুফাস্সিরিনে কেরামের তাফসিরকে সমর্থন করছে । কেননা, গুহায় অবস্থানের সময়সীমা সম্পর্কে কথোপকথন এবং তারপর হঠাৎ খাওয়ার আগ্রহ প্রকাশ-__কথা দুটিকে পরস্পর সংযুক্ত করলে পরিষ্কার অর্থ ওটাই পাওয়া যাবে যা মুফাস্সিরগণ বর্ণনা করেছেন। আর মাওলানা আবুল কালাম আযাদের এমন ব্যাখ্যা__দীর্ঘকাল পরে শহরের অবস্থা জানার জন্য তাদের মনে আগ্রহ জেগে উঠলো এবং এ সম্পর্কে তাদের মধ্যে এই কথোপকথন হলো-__পণুশ্রম ছাড়া কিছু নয়। এ-কারণে মাওলানা আযাদকে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আয়াতগুলোতে শুরু থেকে শেষ পর্যন্ত অযৌক্তির ব্যাখ্যার আশ্রয় নিতে হয়েছে । যেমন, কুরআন মাজিদ আসহাবুল কাহ্ফের অবস্থা বর্ণনা করে বলেছে__ ০2১১) 3৯) ৮৮ এস “তুমি মনে করতে তারা জাগ্রত, কিন্ত তারা ছিলো নিদ্রিত।” [সুরা কাহ্ফ : আয়াত ১৮] এখানে মাওলানা আযাদকে নিজের তাফসির ঠিক রাখার জন্য ৭৬৪-এর অর্থ করতে হয়েছে জীবত এবং -3)-এর অর্থ করতে হয়েছে “মৃত'। অথচ এই শব্দ দুটির প্রকৃত অর্থ জাগরণ ও নিদ্রা। এই দুটি প্রকৃত অর্থ এখানে স্বাভাবিকভাবেই প্রযোজ্য হয়। সুতরাং, এখানে মাওলানা আবুল কালাম আযাদের ওপর ওই কথাই প্রযোজ্য হয় যা তিনি সংখ্যাগরিষ্ঠ তাফসিরকারের জন্য আবশ্যক করে তুলেছেন : :5। 72 ৫১৩৩ ৪৪ 5)৬.,৭। “এ-কথায় রূপকের পথে তুলনা ব্যবহার করা হয়েছে। যদি আরো গভীর দৃষ্টির সঙ্গে দেখা যায়, তবে প্রকৃত অর্থ প্রযোজ্য হওয়া সত্ত্বেও রূপক অর্থ গ্রহণ করা" মাওলানা আবাদের তাফসিরের ক্ষেত্রেই প্রযোজ্য, সংখ্যাগরিষ্ঠ তাফসিরকারের তাফসিরের ওপর প্রযোজ্য নয়। মাওলানা আবুল কালাম আযাদ আলোচ্য আয়াতগুলোর তাফসিরে মুফাস্সিরগণের মনোনীত বক্তব্যের বিরুদ্ধে একটি দুর্বল উক্তিকে নিজের পছন্দনীয় করে নিয়েছেন। তবে তিনি মুফাস্সিরগণের বক্তব্যকে ফ$স/5$.211 09011900100
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।