তত৭ ০৪৩৬ কককক এ ৩৩৩ ওত তত তত তক ভড তকততহ তক ৬ত তজতভশসতক৬৬৯৩৬৬ তন নত সজজকিজিততি৪ ৩৩৯০ স৬ততপ৯িততরহ৯৯এ৩৩৬তততরডতজতউজতশজজজতিত৬৬ ৪৪৬৯৪ ৪ত৪৬০৩০০৩ ৩৩৬ ৬৩৯৩৯৬০৬৩ তোমার অনুগহে আমাদের বিপদযুক্ত করো । সঙ্গে সঙ্গে গুহার মুখ সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গেলো এবং তারা গুহা থেকে বের হতে সক্ষম হলো ।”২৪ এই হাদিসের ব্যাখ্যা করে ইবনে হাজার আসকলানি রহ. বলেন, “বাধ্যার ও তাবরানি রহ. উত্তম সনদের সঙ্গে হাদিসটিকে নুমান বিন বাশির রা. থেকে বর্ণনা করেছেন। তারা তাতে কেবল এতটুকু সংযোগ করেছেন যে, নুমান বিন বাশির বলেন, “আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রাকিমের আলোচনা করতে শুনেছি। তিনি গুহায় আটকে-পড়া তিন ব্যক্তির ঘটনা শুনাচ্ছিলেন।” সম্ভবত এ- কারণেই ইমাম বুখারি রহ. “আসহাবুর রাকিম'-এর তাফসিরে এই 'হাদিসুল গার' বা গুহার হাদিসটি উদ্ধৃত করেছেন।”২৫ কিন্তু ইতোপূর্বে যে-তথ্য বিশ্লেষণ করা হয়েছে, তাতে কুরআন মাজিদের বর্ণনা, সাহাবায়ে কেরামের বক্তব্য এবং ইতিহাসের সাক্ষ্য দ্বারা এ-কথা প্রমাণিত হয়েছে যে, আসহাবুল কাহ্ফ যে-নগরীর পাহাড়ের গুহায় গিয়ে আত্মগোপন করে ছিলেন ওই নগরীর নাম “রাকিম' । সুতরাং, মুসনাদে বায্যার ও মু'জামুত তাবরানির রেওয়ায়েতের অস্পষ্ট শব্দাবলি থেকে আসহাবুর রাকিমকে আসহাবুল কাহ্্ফ থেকে ভিন্ন মনে করা শুদ্ধ হতে পারে না। বিশেষ করে যখন নুমান বিন বাশির রা.-এর রেওয়ায়েতের ক্ষেত্রে এই সম্ভাবনা রয়েছে যে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাকিমের আলোচনা করছিলেন এবং সেই সঙ্গে বনি ইসরাইলের ওই ঘটনাটাও উল্লেখ করেছিলেন। ফলে রাবি (রেওয়ায়েতকারী) ভুল করে মনে করে নিয়েছেন যে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসুল গার (গুহার হাদিস)-এর ঘটনা “আসহাবুর রাকিম'-এর ব্যাখ্যা বর্ণনা করেছেন। তা ছাড়া আরবি ভাষায় 'রাকিম' শব্দটি কখনো 'গুহা'র অর্থে ব্যবহৃত হয় না; প্রকৃত অর্থেও না এবং রূপক অর্থেও না। তা হলে এটা কীভাবে ঠিক হতে পারে যে, নবী আকরাম সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম রাকিম শব্দটিকে গুহার অর্থে করেছেন? এটা রাবি বা রেওয়ায়েতকারীর অনুমানমাত্র । আর খুব সপ্তব ২ সহিহ্নল বুখারি : হাদিস ২২৭২। ২ ফাতহুল বারি, ঘষ্ঠ খণ্ড, হাদিসুল গার। ড$স/5$.211090119.0010)
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।