তবে আয়াতগুলোর যোগসূত্র, বিষয়বস্ত্রর পর্যায়ক্রম ও সুরার সামঞ্জস্য কোনো ধরনের প্রতিবন্ধকতা ও অর্থগত গোলমাল ছাড়াই ঠিক থাকে এবং আয়াতগুলোর অর্থ এই হয় “তুমি কি দেখো নি যে, তোমার প্রতিপালক হাতিঅলাদের সঙ্গে কেমন আচরণ করেছেন? তিনি কি তাদের দুষ্কৃতিমূলক দুরভিসন্ধিকে ব্যর্থ করে দেন নি? এবং তিনি তাদের ওপর ঝাকে ঝাকে পাখি প্রেরণ করেছেন যারা তাদের ওপর কঙ্কর নিক্ষেপ করছিলো । অবশেষে তোমার প্রতিপালক তাদেরকে ভক্ষিত-ভূষির মতো করে দিলেন ।” আয়াতগুলোর এই পরিষ্কার ও সঠিক তরজমায় মন লাগিয়ে দেখুন কীভাবে একটি আয়াত অপর আয়াতের সঙ্গে সংযুক্ত রয়েছে এবং বাইরে থেকে কোনো ধরনের সংযোগ ব্যতীত নিজেই পূর্ণ অর্থ প্রকাশ করছে। তা অবশ্য কুরআন মাজিদে বর্ণিত মুজিযাসমূহের স্বর্ণশৃঙ্খলে একটি কড়া (আংটা) বৃদ্ধি করছে। আর কুরআনের বাইরে আরবে গদ্য ও পদ্যের রেওয়ায়েতগুলো উল্লিখিত পরিার ও স্পষ্ট তরজমার জন্য কোনো বাহ্যিক সংযুক্তি ব্যতীত ঘটনাটির বিস্তারিত বিবরণের মর্যাদা রাখে । উলুমুল কুরআনের তাফসিরের একজন নতুন দাবিদারও পূর্ববর্তী যুগের পানা নতুন মুফাস্সির সাহেব রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত সহিহ হাদিস সমূহ শরিয়তের দলিলসমূহের অন্তর্ভুক্ত নয় বলে মনে করেন। তিনি হাদিস অবিশ্বাস করাকে তার মতাদর্শ বানিয়ে নিয়েছেন এবং ধর্মসেবার নামে তার লেখালেখিতে ওই খোদাদ্রোহিতাকে বিশেষ প্রকারে পেশ করে হাদিস অবিশ্বাস করার প্রচারকার্য চালিয়ে যাচ্ছেন। সুতরাং জানা কথা যে, তার দৃষ্টিতে পূর্ববর্তীযুগের মুফাস্সিরিনে কেরামের মতাদর্শের কী মূল্য থাকতে পারে । সুরা ফিলের এই নুতন তাফসির “নিযামুল কুরআন'-এর রচয়িতার তাফসির থেকে গৃহীত; কিন্তু নতুন মুফাস্সির সাহেব প্রকৃতপক্ষে আরবি ভাষার জ্ঞান এবং কুরআনের জ্ঞান উভয় জ্ঞানেই শুন্য এবং এসব কিছু সত্ত্বেও তিনি বিভিন্ন ভাষায় কুরআন মাজিদের অনেক তাফসির অস্তিত্বে ফ$স/%$.211090119.0010)
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।