Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 09
/ ২২৩
📝 লেখা 📖 পিডিএফ

ভীষণ অবমাননা হয়েছে। এ-কারণেই দেখা যাচ্ছে যে, আধুনিক ইউরোপীয় ইতিহাসবিদগণ এই অবমাননায়-___যা কুদরতের হাতে কা'বা গৃহের শ্রেষ্ঠত্রে মোকাবিলায় খ্রিস্টধর্মের হয়েছিলো ক্রুদ্ধ হয়ে আসহাবুল ফিলের ঘটনা প্রমাণহীন ও অহেতুক ব্যাখ্যা করে যাচ্ছেন। আর ইহুদিরা ও ইহুদি আলেমগণও তাদের চিরন্তন হিংসুটে স্বভাবের কারণে এই একত্ববাদের কেন্দ্রের শ্রেষ্ঠতৃু সহ্য করতে পারতো না যা প্রবীণ নবী ইবরাহিম আলাইহিস সালাম-এর ইসরাইলি শাখার ওপর ইসমাইলি শাখার শ্রেষ্ঠত্বের কারণ হয়ে দীড়িয়েছে। সুতরাং, নিঃসন্দেহে এ-কথা বলা বাস্তবানুগ হবে যে, যে-ঘটনাটির প্রচার ইহুদি ও নাসারাদের এক মুহূর্তের জন্যও সহ্য হয় না, তার সম্পর্তিক রেওয়ায়েতগুলোকে ইসরাইলিয়্যাত ও ইসরাইলি রেওয়ায়েত কোনোক্রমেই বলা যেতে পারে না। বরং এই রেওয়ায়েতগুলোর সত্যতার বড় প্রমাণ এই যে, যে-সময় সুরা ফিল নাযিল হয়, ঘটনাটি ঘটার পর তখনো পঞ্গশ বছরের বেশি সময় অতিবাহিত হয় নি, কিন্তু তারপরও তার মিথ্যা প্রতিপাদনে কোনো বিরোধী দল বা ব্যক্তির দুঃসাহস হয় নি এবং কোনো একজন লোকও এ-কথা বলে নি যে, সুরা ফিলের আয়াতগুলোর দাবি সঠিক হোক বা না হোক, কুরাইশের মধ্যে ঘটনা সম্পর্কে যে-ধরনের কথা প্রচলিত আছে তা সম্পূর্ণ ভুল। আর যদি এটিকে মিথ্যা প্রতিপন্ন করা হতো, তবে ইতিহাস তা নিজের বুকে সেভাবেই সংরক্ষণ করে রাখতো যেভাবে বিরোধীদের সব ধরনের অনর্থক ও বিদ্বপাত্রক উক্তি এবং শক্রতামূলক ঘটনাবলিকে আজ পর্যন্ত সুরক্ষিত রেখেছে। সুতরাং, একজন নীতিবান ও সত্যান্বেষী মানুষের জন্য এই সত্যকে স্বীকার করা আবশ্যক যে, সুরা ফিল সম্পর্কিত ঘটনাটির বিবরণসমূহ যেভাবে আরবের রেওয়ায়েতসমূহে, আরব কবিদের কবিতাসমূহে এবং পূর্ববর্তী উলামায়ে কেরাম থেকে উদ্ধৃত তাফসিরসমূহে বর্ণিত হয়েছে তা- ই সঠিক তাফসির। পূর্ববর্তীযুগের উলামায়ে কেরাম থেকে বর্ণিত সুরা ফিলের তাফসির এ- কারণেও প্রণিধানযোগ্য যে, তার দ্বারা ওইসব ক্রটি ও দুর্বলতা সৃষ্টি হয় না যা তা আধুনিক যুগের তাফসিরে সৃষ্টি হয়ে থাকে। তা এইজন্য যে, আমরা যদি বাইরের ব্যাখ্যা ও বিবরণ বাদ দিয়ে কেবল কুরআন মাজিদের আয়াতগুলোর অর্থের মধ্যেই সীমাবদ্ধ থেকে তাফসির করি, কাসাসুল কুরআন (৯ম) - ১৩ ফ$স/%$.211090119.0010)

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।