কেরামের রেওয়ায়েতসমূহের বিপরীত-__অবলম্বন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখানে এই সত্যটিও পরিষ্কার হওয়া আবশ্যক যে, সিরাত ও তাফসিরের কিতাবসমূহে বহুল পরিমাণে এমন রেওয়ায়েত পাওয়া যায় যাদের সম্পর্ক বিশুদ্ধ সূত্র দ্বারা প্রাচীন উলামায়ে কেরামের সঙ্গে স্থাপিত বলে প্রমাণিত হওয়া সত্ত্বেও গবেষক ও বিশেষজ্ঞ মুফাস্সিরগণ সেসব রেওয়ায়েত গৃহীত ও স্বীকৃত হওয়ার মান কমিয়ে দেন এই কথা বলে যে, এই রেওয়ায়েতগুলো ইসরাইলি । অর্থাৎ রেওয়ায়েতগুলোর সম্পর্ক হযরত আবদুল্াহ বিন আব্বাস রা., আবদুল্লাহ বিন মাসউদ রা. আবদুল্লাহ বিন উমর রা. এবং আবু হুরাইরা রা.-এর সঙ্গে সনদের দিক থেকে সঠিক হওয়া সত্তেও সেগুলো ওইসব রেওয়ায়েতের অন্তর্ভূক্ত নয় যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কথা, কাজ ও অনুমোদনের সঙ্গে সংশ্লিষ্ট । আর এই ভিত্তির ওপরই পূর্ববর্তী উলামায়ে কেরামের মতাদর্শ প্রতিষ্ঠিত। বরং এগুলো আবদুল্লাহ বিন সালাম রা.. কা'বা আল-আহ্বার রা. এবং ওয়াহাব বিন মুনাব্বিহ রহ. প্রমুখ বুযুর্গ ব্যক্তিত্বের ওইসব কাহিনি ও উক্তি থেকে গৃহীত যা তারা ইসলাম গ্রহণের পর প্রাজ্ঞ ইহুদি আলেম হওয়ার কারণে মুসলমানদের মজলিসে বয়ান করতেন। আর মুসলমানরা তাওরাত ও ইসরাইলি রেওয়ায়েতসমূহ এই সীমা পর্যন্ত বর্ণনা করতে পারবে যে, তা আল্লাহ তাআলা ও তার রাসুলের বাণীর বিরোধী হবে না__নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এই অনুমতির প্রেক্ষিতে মুসলমানগণ ইসরাইলি রেওয়ায়েতসমূহকে গল্প ও কাহিনি আকারে বর্ণনা করায় ক্ষতি আছে বলে মনে করতেন না। এ-কারণে সুরা ফিলের তাফসিরেও এই কি সম্ভাবনা আছে যে, ৬৮ ক্রিয়ার কর্তাকে পাখির ঝাক মেনে নিয়ে পূর্ববর্তী উলামায়ে কেরাম থেকে যে-রেওয়ায়েত বর্ণিত আছে তা ইসরাইলি রেওয়ায়েত, যার সম্পর্কে বলা যেতে পারে যে, সুরা ফিলের আয়াতগুলোর এই তাফসির পূর্ববর্তী উলামায়ে কেরামের একমত্যে নয়? এর জবাবে বলা হবে, না, তার সম্ভাবনা নেই। কেননা, যে-যুগে ঘটনাটি ঘটেছিলো এবং যে-সময়ে সুরা ফিল নাষিল হয়েছিলো উভয় কালেই এই ঘটনার মাধ্যমে কা'বা গৃহের শ্রেষ্ঠত্ব ও মর্যাদার মোকাবিলায় খ্রিস্টধর্মের ফ$স/%$.211]090119.0010)
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।