ষষ্ঠ প্রশ্রের বিস্তারিত বিবরণ এই যে, ইসলামের পূর্বের ও পরের আরবের প্রসিদ্ধ যুদ্ধসমূহের এতিহাসিক বর্ণনাসমূহ আরব কবিদের কবিতায়, সিরাতের গ্রন্থসমূহে এবং মুসলিম ও অমুসলিম ইতিহাসবিদদের ইতিহাসগ্রন্থে বিদ্যমান। তাতে ধর্মীয়, ওই দেশীয় ও জাতীয়__সব ধরনের যুদ্ধের বর্ণনা পাওয়া যায়। কিন্তু একটি যুদ্ধ সম্পর্কেও একথা প্রমাণিত হয় নি যে, আরববাসীরা বা কুরাইশরা শুধু যাযাবরসুলভ প্রস্ত রবর্ষণে যুদ্ধ করেছে । বরং ওই যুগের প্রচলিত যুদ্ধান্ত্র তরবারি, তীর, বর্শা ইত্যাদি দ্বারাই তারা যুদ্ধ করতো । যুদ্ধে তারা মানজানিক বা প্রস্তর- ক্ষেপণান্ত্রও ব্যবহার করতো । আর যদি এ কথা স্বীকার করা না হয় তবে আরবের ইতিহাস থেকে কোনো প্রমাণ আনা হোক যে, কেবল প্রস্ত রবর্ধণের কোনো প্রসিদ্ধ যুদ্ধ ইতিহাসে বর্ণিত আছে। কেননা, ইতিহাস তো আজ পর্যন্ত এটাই বলে আসছে যে, আরববাসীদের তরবারি চালনার পারঙ্গমতা এবং কথায় কথায় কোষ থেকে তরবারি বের করা ছিলো তাদের দৈনন্দিক কাজ। আর যদি বলা হয় যে, ওই বিশেষ ঘটনায় হস্তী-বাহিনীর মোকাবিলায় তরবারির যুদ্ধ বা সম্মখসমর অসম্ভব ছিলো এবং এ-কারণে প্রস্তরবর্ষণের মাধ্যমে তাদেরকে প্রতিরোধ করা হয়েছিলো এবং তার প্রমাণের জন্য এটিই একমাত্র প্রথম ও শেষ ঘটনা, তবে এই বিশেষ ঘটনার জন্য এঁতিহাসিক প্রমাণ আবশ্যক, যা থেকে স্পষ্ট হতে পারে যে, পূর্ববর্তী মুফাস্সিরিনে কেরাম থেকে বর্ণনাকৃত তাফসিরটি ভুল এবং নতুন তাফসিরটিই সঠিক । অথচ এ-ব্যাপারে কোনো এঁতিহাসিক প্রমাণ নেই। সুতরাং, যদি আরবের যুদ্ধের ঘটনাবলির মধ্যে তার দৃষ্টান্ত উপস্থিত না থাকে এবং এই বিশেষ ঘটনার জন্যও কোনো এতিহাসিক প্রমাণ না পাওয়া যায় এবং হিজাযের আঞ্চলিক রেওয়ায়েতসমূহ, এতিহাসিক ঘটনাবলি এবং পূর্ববর্তী উলামায়ে কেরামের রেওয়ায়েতসমূহ দ্বারা সবার একমত্যে এটা প্রমাণিত হয় যে, আবরাহার বিরাট সেনাবাহিনীর মোকাবিলায় কুরাইশরা কোনো যুদ্ধই করে নি এবং তারা মোকাবিলা করতে অক্ষম হওয়ার কারণে কা'বাকে কা'বার মালিকের হাতে সোপর্দ করে পাহাড়ে আশ্রয় গ্রহণ করেছিলো, তা হলে নিছক আরবি ভাষার প্রতি লক্ষ করে দুটি সন্তাবনার মধ্যে একটিকে-__যা আরবি ভাষার নিয়ম অনুযায়ী দুর্বল ও রুগ্ণ এবং এঁতিহাসিক প্রমাণ ও পূর্ববর্তী উলামায়ে ফ$ড/%$.211090119.0010)
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।