Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 09
/ ২২৩
📝 লেখা 📖 পিডিএফ

এমনভাবে ধ্বংসপ্রাপ্ত হওয়া যে, তারা পলায়ন করে প্রাণ বাচাতে চাইলেও বাচাতে পারতো না, স্বাভাবিক কার্ষকারণের হিসেবে কি যুক্তিযুক্ত মনে করা যেতে পারে? সাধারণ বুদ্ধি কি এটা বলেনাযে, আবরাহা যখন দেখলো যে, সে এবং তার সেনাবাহিনী কুরাইশদের ভীষণ প্রস্তরবর্ষণ সহ্য করতে সক্ষম হবে না, তখন সে কেনো ওখানে দাড়িয়ে থেকে গোটা সেনাবাহিনীকে ধ্বংস করালো? কেনো সে যে- উপত্যকার ভেতর দিয়ে এদিকে এসেছিলো ওই উপত্যকা হয়ে পলায়ন করলো না? আর এটা স্পষ্ট যে, তখন কুরাইশের কাছে প্রস্তরবর্ষণের জন্য কোনো যন্ত্র ছিলো না যে, তারা আবরাহার সেনাবাহিনীর ওপর হাজার হাজার মণের ভয়ঙ্কর প্রস্তরসমূহ এত দ্রুত গড়িয়ে ফেলতে পারতো যে, সব সৈন্য, হাতি, ঘোড়া, উট সবই ওখানে চাপা পড়ে থেকে যেতো এবং তক্ষিত তৃণের মতো ছিন্নভিন্ন হয়ে যেতো । আর কুরাইশের ওপর আল্লাহ তাআলার অনুগ্রহ তো এভাবেও পূর্ণ হয়ে যেতো যে, তারা এমন বিরাট সুসজ্জিত সেনাবাহিনীকে যাযাবরসুলভ প্রস্ত রবর্ষণ দ্বারা পরাজিত করে পলায়ন করতে বাধ্য করলো । অবশ্য এ-কথা তখনই সঠিক হতে পারতো এবং বিশ্বাস করা যেতো যে, যদি এমন প্রস্তরবর্ষণকে স্বাভাবিক কার্যকারণের সাধারণ নিয়ম থেকে লিষ্ট মনে করা হয় এবং বলা হয় যে, সাধারণ যুদ্ধপদ্ধতির বিপরীতে এটা একটা মুজিযা ছিলো । কিন্ত্র এই অবস্থায় আলোচ্য তাফসিরের উদ্দেশ্য নষ্ট হয়ে যায়। প্রকৃত অবস্থা এই যে, কুরআন মাজিদের এই সুরাটির বর্ণনাশৈলী শুরু থেকে শেষ পর্যন্ত বলছে যে, ওখানে যে-অবস্থা ঘটেছিলো তা আল্লাহ তাআলার বিশেষ কুদরতি কার্যক্রমের অধীনতায় হয়েছিলো । এ-কারণে যারা এই ঘটনাকে নিজের চোখে দেখেছে বা প্রত্যক্ষদর্শীদের থেকে বর্ণনা শুনেছে, তারা এ-ব্যাপারে অবহিত আছে যে, এই ঘটনা কী বিস্ময়কর ও অসীম কুদরতের কারিশমায় কী পরিমাণ বিস্ময় সৃষ্টি করে ঘটে গেছে এবং তা কুরাইশদের জন্য একটি শিক্ষা এবং জ্ঞানগর্ভ উপদেশ; যে-কুরাইশরা তাদের ক্ষমতার গর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং মুসলমানদের পিষে মেরে ফেলতে চেয়েছিলো তারা যেনো বুঝে নেয় যে, যে-মহান সত্তা কা'বা গৃহের ফ$স/%$.211090119.0010)

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।