আসহাবুল কাহ্ফ ওয়ার রাকিম ১৮ “ওপরের দিকে গিয়ে তুমি 'আকাবা (আইলা) উপসাগরের তীরে পৌছবে। তীরের সীমান্তবর্তী এলাকায় অনেক আরব বসবাস করে। তাদেরকে নাবতি বলা হয়।”১১ আর প্রত্বতত্ব ও শিলালিপিসমূহে নাবতিদের নাম সর্বপ্রথম ৭০০ খিস্টপূর্বাব্দে খোদিত হয়েছে বলে দেখা যায়। এতে আশুর বনিপাল শাহে নাতানের আলোচনা করেন ।১" এসব বিবরণ পাঠ করার পর এই সত্যটি সম্পূর্ণভাবে স্পষ্ট হয়ে ওঠে যে, আইলা (আকাবা) উপসাগর থেকে শাম পর্যন্ত এবং মিসরীয় উপকূল থেকে পারস্য সাগর পর্যন্ত, উপরিউক্ত বর্ণনা অনুযায়ী যে-সম্প্রদায়কে ক্ষমতাসীন দেখা যায় তারা নাবিত বিন ইসমাইল আ.-এর বংশধর । তাদেরকে 'নাবত', 'আনবাত', 'নাবাইউত" ও 'নাবিত' নামে আখ্যায়িত করা হয়। অবশ্য মনে একটি খটকা লাগে যে, নাবিত বিন ইসমাইল আ.-এর ₹শধর সম্পর্কে তাওরাত ও রোমান ইতিহাসবিদগণ বিস্তারিতভাবে অবগত আছেন, অথচ এতদিন পর তারা নিজেদের ভাই আরববাসীদের দৃষ্টিতে এতটা অপরিচিত কেনো? বরং, স্বয়ং নাবতিরা কেনো ভুলে গেলো যে, তারা আরব বংশোদ্ভুত, হযরত ইসমাইল আ.-এর বংশধর? এ-ব্যাপারে হযরত ইয়াকুত হামাবি রহ.-এর একটি বাক্যের মাধ্যমে সহজেই জবাব দেয়া যেতে পারে। ইয়াকুত হামাবি রহ. “আরাবা' শিরোনামে আলোচনা করতে গিয়ে বর্ণনা করেন-__ ৩০৪১৭ ৮ ৮০ ৮৮৭ এ উল 2 5০ ওলি ৫৮ 4৩৩ এনা এ) “পশুচারক নয় বা যোদ্ধা নয় এমন প্রতিটি মানুষই আরবদের কাছে নাবতি বলে গণ্য হয়ে থাকে ।”১” এ থেকে বুঝা যায়, হিজায থেকে বের হয়ে দীর্ঘদিন পরে নাবতিরা যাযাবর ও যোদ্ধাজীবন ত্যাগ করেছিলো এবং সভ্য ও শহুরে জীবনযাপন *১ প্রাণ্তক্, পৃষ্ঠা ৬০। ** প্রাগুক্ত, পৃষ্ঠা ৬০। ** মুজামুল বুলদান, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা ২০৯। ফস %$.211090119.0010)
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।