০৩০৮১ ৬তনতশজজনসতততশততউতউতডজবতিতিত তত হি তততত হত তনিএজতততত তত ৯ সপন ৯ত৬জজউতততউিতততপজততিজজততজজ হব ততিতিউতউ৯৬রক৬৬৪ক৫৩৯৬৯ ৯৬৪৯৩৭৯৩৬৫৪ ৬৯৬০০৬৯৬৯৬৬ ৯৩৬৬৩৬৬৫ক৯১৮ এই তাফসির আরবের ভাষা অনুযায়ী প্রাথমিক যুগের উলামায়ে কেরাম থেকে বর্ণনাকৃত রেওয়ায়েতসমূহ এবং এঁতিহাসিক নিরবচ্ছিন্ন বিবরণের প্রতি লক্ষ করে কোনো প্রতিবাদ ও অস্বীকার ব্যতীত সাড়ে তেরোশো বছর ধরে গ্রহণযোগ্য রয়েছে। কিন্তু এই তাফসির অনুযায়ী এই ঘটনা আল্লাহ তাআলার অসীম ক্ষমতা ও অলৌকিক কার্যাবলি সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ে । ফলে বিগত পঞ্ঝাশ- ষাট বছরের মধ্যে ইউরোপের নাস্তিক্যবাদ দ্বারা প্রভাবিত হয়ে কেউ কেউ প্রাথমিক যুগের উলামায়ে কেরামের বিপরীতে এই চেষ্টা করেছেন যে, প্রকৃত অবস্থা বিলীন হয় হোক, তারপরও যে-কোনো প্রকারে এই ঘটনা থেকে অলৌকিকতা দূর করে দেয়া হোক । ফলে তারা তাদের উদ্দেশ্যকে সফল করার জন্য মনগড়া তাফসির থেকে কাজ হাসিল করেছেন। “মনগড়া তাফসির'-এর অর্থ এই যে, এ-ব্যাপারে কুরআন কী বলে এবং একজন প্রভাবমুক্ত চিন্তার মানুষ এ থেকে কী অর্থ গ্রহণ করে, তার প্রতি লক্ষ না করে নিজের পক্ষ থেকে একটি বিশেষ ধারণা দাড় করিয়ে নেয়া এবং তার নিজের ধারণাকে বলবৎ রাখার উদ্দেশ্যে কুরআনের তাফসিরকে ওই ধারণার সঙ্গে খাপ খাইয়ে দেয়া হয়। মনগড়া তাফসিরের রীতি অনুসারে প্রথম তাফসির করা হয়েছে স্যার সৈয়দ আহমদের পক্ষ থেকে “তাহযিবুল আখলাক" গ্রন্থে। স্যার সৈয়দ আহমদ নিজে আরবি ভাষাজ্ঞান এবং যেসব ইলম কুরআন মাজিদের মর্মার্থ অনুধাবন করার জন্য একান্ত আবশ্যক সেসব ইলমে সম্পূর্ণ অজ্ঞ ছিলেন। ফলে তার এই তাফসির সম্পূর্ণ ভ্রান্ত এবং অর্থহীন ব্যাখ্যার ওপর প্রতিষ্ঠিত। আর তাফসিরে আহমদির অন্য স্থানগুলোর মতো-_ যেখানে গ্রন্থকার খোদ কুরআন মাজিদের অন্যান্য আয়াত এবং পবিত্র ও নিষ্পাপ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত সহিহ হাদিসসমূহের বিপরীতে মনগড়া তাফসির এমনকি অর্থ বিকৃত করার প্রতি ভুল পদক্ষেপ করেছেন__এখানেও কুরআনের দ্বারা এমন কথা বলাতে চেয়েছেন, কুরআন যা বলতে প্রস্তত নয় এবং কুরআনের মুখে এমন কথা রেখে দিতে চেয়েছেন, কুরআনের মুখ যা কবুল করতে চায় না। ফ$স/%$.211 09011900100
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।