Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 09
/ ২২৩
📝 লেখা 📖 পিডিএফ

তত ৩১৬৬৩ ৬৪৯জত ৬৪৩৩৮৩৩০৩৩৩ তত তিসনত তিক তজিতকতিতত তত ৭৩৩৩৩৩৩৩৩৩৯ তসহতনহততিডনততজিতজততজশিতবিবি তত অ্সজততকজিতইতলতসডকত৮৮৬৩ ৩৯০৩০ ২ কত তত্ত্ব তি তক ইককভক কতকরক হাবশাতেও এই রোগের প্রাদুর্ভাব ঘটেছিলো । তারপরও এ থেকে কী করে প্রমাণিক হয় যে, ১. আবরাহা কা'বাগৃহ ধ্বংস করার জন্য ইয়ামান থেকে বের হয় নি; বরং রোমানদের সাহায্যের জন্য বের হয়েছিলো । যেটা ইউরোপীয় ইতিহাসবিদগণ বিনা প্রমাণে কেবল অনুমানের ওপর ভিত্তি করে দাবি করছেন। ২. আবরাহার সেনাবাহিনী কা'বাগৃহের প্রতিপালকের আদেশে পাখিদের প্রস্তরবর্ষণে ধ্বংস হয় নি; বরং বসন্ত রোগের মহামারীতে ধ্বংস হয়েছিলো । এর পক্ষে ইতিহাসের কোনো প্রমাণ নেই। কারণ, সমসাময়িক সাক্ষ্যসমূহ এবং মুতাওয়াতির শ্রেণির দেশীয় ও এতিহাসিক রেওয়ায়েতসমূহ প্রস্তরবর্ষণে তারা ধ্বংস হয়েছিলো বলে প্রমাণ বহন করে। এটা একটি প্রমাণিত সত্য যে, আবরাহা তার আল-কুল্লাইস গির্জার অপমানের প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে কা'বাগৃহ ধ্বংস করার জন্য বের হয়েছিলো । সুতরাং, যদি সমুদ্রের দিক থেকে আগত পাখিদের প্রস্তরবর্ষণ কা*বার মালিকের আদেশে বসত্তরোগের ভয়ানক জীবাণু সৃষ্টি করে দিয়ে থাকে যে, তা আক্রমণকারীদের নিঃশ্বাস ফেলারও সুযোগ দেয় নি এবং প্রস্তরখগ্গুলোর আঘাতের পরই তৎক্ষণাৎ শরীর পচতে ও গলতে শুরু করেছে এবং তাতে গোটা সেনাবাহিনী ধ্বংস হয়ে গেছে, তবে এতে কী বলা উচিত? আর এটা যদি সর্বশক্তিমানের পক্ষ থেকে আবরাহা ও তার সেনাবাহিনীর ওপর আযাব না হয় তবে কী ছিলো? সি ৮১৬ “অতএব, উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?” প্রকৃত ব্যাপার এই যে, প্রকৃতিপূজারী ইউরোপীয় ইতিহাসবিদগণ হয়তো এই ঘটনাকে বিকৃত করতে চাচ্ছেন এই কারণে যে, এই ঘটনার মাধ্যমে কা'বাগৃহের মাহাত্ম্য প্রকাশ পায় এবং কালের পরিক্রমায় স্বরচিত খিস্টধর্মের হীনতা পরিষ্কার ও স্পষ্টভাবে উন্মোচিত হয়। তা ছাড়া, আল্লাহর কুদরতের হাতে সত্য ও মিথ্যার লড়াইয়ে সত্যের জয় ও মিথ্যার পরাজয় ঘোষিত হয়। অথবা তারা নিছক প্রকৃতিবাদিতা ও জড়বাদিতার প্রেরণায় আল্লাহ তাআলার অসীম ক্ষমতাকে চাক্ষুষ করা থেকে চক্ষু বন্ধ করে নিয়েছের এবং তারা এ-ধরনের ঘটনাবলিকে অসম্ভব বলে ধরে নিয়েছেন। অথচ এই আকাশেরই নিচে অনেক জাতি ও ফ$ড/5$.211090119.0010)

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।