Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 09
/ ২২৩
📝 লেখা 📖 পিডিএফ

'ঘটনাসমূহকে এই বছরটির হিসেবে গণনা করতে শুরু করলো । ধ্িস্টীয় সন হিসেবে এই বছরটি ৫৭১ খরিস্টাব্দ এবং রোমান সন হিসেবে ৮৮৬ সিকান্দারি সন। আরবদের রেওয়ায়েতসমূহ এবং আরব ইতিহাসবিদদের মধ্যে এই ঘটনা এতটা পরিচিত ও প্রসিদ্ধ ছিলো যে, যখন মক্কায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ওপর সুরা ফিল নাধিল হলো, তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সঙ্গে ইহুদি, নাসারা ও মুশরিকদের শক্রতা থাকা সত্ত্বেও এই সুরায় বর্ণিত ঘটনার বিরুদ্ধে কোনো দিক থেকেই কোনো আওয়াজ ওঠে নি : এই ঘটনা ভুল বা এই ঘটনার প্রকৃত অবস্থা এইরকম নয়, অন্যরকম। এখানে এ-কথা বলা ঠিক নয় যে, এই ঘটনা শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এরই মর্যাদা বৃদ্ধি করে নি; বরং সমগ্র আরব বিশেষ করে কুরাইশ সম্প্রদায়ের মর্যাদা বৃদ্ধি করছিলো। তা-ই এই সুরার বিরুদ্ধে কেউ কোনো আওয়াজ তোলে নি এ-কারণে যে, সুরাটি যখন নাযিল হয় তখন আরবে ধর্মীয় দলাদলির প্রেক্ষিতে সাধারণভাবে আরবের বিভিন্ন অংশে আর বিশেষ করে শহরে িস্টধর্ম মক্কার মুশরিক ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উভয়েরই শক্র ও প্রতিদ্বন্দ্বী ছিলো। ফলে খ্রিস্টানরা আরব বংশোডূত হওয়া সত্ত্বেও উপক্ষো করতে পারতো; কিন্তু খিস্টধর্মের এই অপমানকে___যা তাদের ধারণায় গোটা কুরাইশ সম্প্রদায় ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মর্যাদা বৃদ্ধি করছিলো__এক মুহূর্তের জন্যও বরদাশত করতে পারতো না। নাসারা ও ইহুদি এমন কোনো ঘটনা শোনাও বরদাশৃত করতো না যার মাধ্যমে তাদের কেবলা “সাখারায়ে বাইতুল মুকাদ্দাস' ব্যতীত এমন কোনো স্থানের (কাবার) সহস্ব মাহাত্ম্য প্রকাশ করে, যে-স্থানের কেবলা হওয়াকে তারা ঘৃণার চোখে দেখে এবং প্রকাশ্যভাবে সেটিকে মিথ্য প্রতিপন্ন করে। যাইহোক । ইতিহাসের পরিষ্কার ও নিরস্কৃশ সাক্ষ্য প্রমাণ করছে যে, সমসাময়িক একজন বিস্টানও এই ঘটনার বিরুদ্ধে মুখ খোলার সাহস করে নি। আর হিজরতের পর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর খেদমতে যখন নাজরানের প্রতিনিধি দল আগমন করলো, তারা তাদের ধারণামতে ইসলামের বিরুদ্ধে যত ধরনের সমালোচনা করতে পেরেছে ড$ঘ/5$.211090119.0010)

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।