4444 আবরাহা বললো, এখন কেউ একে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না।' আবদুল মুত্তালিব জবাব দিলেন, “তা আপনি জানেন আর কা'বাগৃহের যিনি মালিক তিনি জানেন।' এই পর্যন্ত এসে তাদের কথোপকথন শেষ হলো । আবরাহা নির্দেশ দিলো, “আবদুল মুত্তালিবের উটগুলো তাকে ফিরিয়ে দাও।' মুহাম্মদ বিন ইসহাক বলেন, বনু বকরের সরদার ইয়ামার বিন নাফাসাহ ও বনু হুযাইলের সরদার খুওয়াইলিদ বিন ওয়াসিলাহ আবদুল মুত্তালিবের সঙ্গী ছিলেন। ফিরে আসার আগে তারা আবরাহার জন্য এই প্রস্তাব পেশ করলেন, “আপনি যদি কা'বাগৃহ ধ্বংস করা থেকে বিরত থাকেন, তবে আমরা তিহামা অঞ্চলের এক তৃতীয়াংশ সম্পদ আপনার খেদমতে উপস্থিত করবো ।" কিন্তু আবরাহা তার শক্তি ও প্রতাপের মোহে মত্ত থেকে তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলো এবং তার সংকল্পে অটল থাকলো । ফলে তারা বিফল হয়ে ফিরে গেলেন। আবদুল মুত্তালিব মক্কায় ফিরে এসে কুরাইশ ও অন্যান্য গোত্রের লোকদের সমবেত করলেন এবং আবরাহার সঙ্গে তার কী আলোচনা হয়েছে সেটা জানালেন । তিনি তাদের সবাইকে পরামর্শ দিলেন, এখন তোমাদের সবাইকে নিকটবর্তী গিয়ে আশ্রয় গ্রহণ করা উচিত । যাতে এই হৃদয়বিদারক দৃশ্য চোখে দেখতে না হয়। মক্কাবাসীরা পাহাড়ের দিকে যাওয়ার সময় আবদুল মুস্তালিবের নেতৃতে কা'বাগৃহের পাশে জড়ো হলেন। কা'বার দরজার শিকল ধরে তারা সবাই আল্লাহ তাআলার দরবারে এই প্রার্থনা করলেন-__ “হে আল্লাহ, এ-বিষয়ে আমরা চিন্তিত নই, আমরা যখন আমাদের ধন- সম্পদ রক্ষা করতে পারি, তখন তোমার সম্পদ (কা'বা) অবশ্যই তোমাকে রক্ষা করতে হবে। তোমার রক্ষণাবেক্ষণের ওপর ক্রুশশক্তি জয়ী হতে পারবে না এবং ত্রুশের পৃূজারীদেরও কোনো সাধ্য নেই। তবে হ্যা, তুমি নিজেই যদি তাদেরকে তোমার ঘর ধ্বংস করতে দাও, তবে আমরা আর কী । তোমার মন যা চায় তুমি তা-ই করো।” আবদুল মুত্তালিব তার বিশেষ পদ্ধতির সঙ্গে তৎক্ষণাৎ যে-কবিতাগুলো আল্লাহ তাআলার দরবারে পেশ করেছিলেন, ইতিহাসবিদগণ সেগুলো উল্লেখ করেছেন__ ফ$স/%$.211090119.0010)
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।