তত তত হতত৩৩ত তন ৯৩তত৬৪জ লন শজজ১উতজজতনতসতিঠও জজ তজতএতজ৩১০০৩৬-৩৬৬ত৪৯৩ তত এ শিস ততশিসজতিততত৬তত০৩৩৩উত জততিওকিজগতিতজতরকহিকজতিত নত নতহততকততনহিতরশকিপিজকলততরতিকত তন পয়গাম পৌছে দেয়া যে, আপনাদের কোনো ধরনের ক্ষতি করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা আপনাদের সঙ্গে যুদ্ধ করতে আসি নি। আমরা শুধু এই ঘরটি (বোইতুল্লাহ) ধ্বংস করতে এসেছি। সুতরাং, যদি আমাদের মোকাবিলা করার বা আমাদের বাধা প্রদানের ইচ্ছা থাকে, তবে তা আপনাদের বিবেচনা । আর যদি আপনারা আমাদের এই ইচ্ছার বিরুদ্ধে না যান তবে আমাদের বাদশাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী ।' আবদুল মুত্তালিব বললেন, তোমাদের বাদশাহর সঙ্গে যুদ্ধ করার আমাদের কোনোও ইচ্ছে নেই। তা ছাড়া আমাদের সেই ক্ষমতাও নেই। এটা আল্লাহ তাআলার ঘর এবং তার সম্মানিত নবী হযরত ইবরাহিম আ.-এর স্মৃতি । সুতরাং, একে রক্ষা করার ইচ্ছা যদি আল্লাহ তাআলার না হয়, তবে কিছুতেই আমাদের বাধা প্রদানের সাধ্য নেই।" এই কথোপকথনের পর আবদুল মুত্তালিব আবরাহার সেনাশিবিরে পৌছলেন। এক সভাসদের সুপারিশ ও পরিচয় প্রদানের পর তাকে আবরাহার সামনে উপস্থিত করা হলো । আবদুল মুস্তালিব সুন্দর চেহারার ও গণ্ভীর প্রকৃতির মানুষ ছিলেন। আবরাহা তাকে দেখে তার সঙ্গে খুব সম্মানজনক আচরণ করলো এবং তার সমান আসনে বসালো। কথাবার্তা শুরু হলে আবদুল মুস্তালিবের প্রাঞ্জল ভাষা ও বাগ্িতায় আরো প্রভাবিত হলো । কথা বলতে বলতে যখন আসল ব্যাপারে আলোচনা শুরু হলো, আবদুল মুত্তালিব অভিযোগ করলেন, “আপনার এক সেনাপতি আমার উটগুলো ধরে নিয়ে এসেছে। আমি আপনার কাছে আবেদন জানাচ্ছি আমার উটগুলো আমাকে দিয়ে দিন।' আবরাহা এই কথা শুনে বললো, আবদুল মুত্তালিব, আমি তো তোমাকে খুব বুদ্ধিমান মনে করতাম । কিন্তু আমি তোমার এই আবেদন শুনে বিশ্মিত হয়েছি। তুমি জানো আমি কা'বাগৃহ ধ্বংস করতে এসেছি। আর কা'বাগৃহ তোমার কাছে সবচেয়ে সম্মানিত ও পবিভ্র। কিন্ত তুমি তার ব্যাপারে একটি কথাও না বলে এমন একটি তুচ্ছ বিষয়ের উল্লেখ করলে! আবদুল মুত্তালিব বললেন, “বাদশাহ, উটগুলো আমার মালিকানাধীন । তাই আমি এ-ব্যাপারে আবেদন করলাম। আর কা'বা আমার ঘর নয়; আল্লাহ তাআলার পবিত্র ঘর। তিনিই তার রক্ষক। আল্লাহর দরবারে আমার সত্তার কী মূল্য আছে যে আমি কা*বাগৃহ রক্ষার জন্য সুপারিশ করবো ।' ফস 5$.211090119.0010)
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।