কিন্ত তিনি পরাজিত হলেন। আবরাহা যু-নাদারকে বন্দি করলো। তারপর খাসআম গোত্রের সরদার নুফাইল বিন হাবিব আল-খাসআমির সঙ্গে আবরাহার মোকাবিলা হলো। কিন্তু নুফাইলকেও পরাজিত হতে হলো । তিনিও আবরাহার হাতে বন্দি হলেন। আবরাহা তায়েফে পৌছার পর বনু সাকিফ গোত্রের সরদার মাসউদ বিন মুআত্তাব এগিয়ে আবরাহাকে আশ্বাস দিলো যে, “আপনার সঙ্গে আমার ও আমার গোত্রের কোনো বিরোধ নেই। তা এ-কারণে যে, আমরা বিশ্বাস করি, আপনি বাইতুল্লাতকে (বাইতুল্লাহকে)__যাতে আমাদের সর্বশ্রেষ্ঠ ও সম্মানিত মাবুদ লাত রক্ষিত রয়েছে__ধ্বংস করার ইচ্ছা রাখেন না।' আবরাহা তাদেরকে এ-বিষয়ে নিশ্চিত করে নীরবতার সঙ্গে সামনে এগিয়ে গেলো। মাসউদ সাকাফি আবরাহাকে মক্কার পথ দেখানোর জন্য আবু রিগাল নামের এক ব্যক্তি পথপ্রদর্শক নিযুক্ত করলো । কিন্তু আবু রিগাল মুগাম্মিস উপত্যকায় গিয়ে মৃত্যুমুখে পতিত হলো। বলা হয়ে থাকে যে, জাহেলি যুগে আবু রিগালের কবরের ওপর পাথর নিক্ষেপ করা হতো । কেননা, সে কা*বাগৃহকে ধ্বংস করার জন্য আবরাহাকে পথ প্রদর্শন করেছিলো । আবরাহা মুগাম্মিসে পৌছার পর হাবশি সেনাপতি আসওয়াদ বিন মাকসুদকে মক্কায় গিয়ে অতর্কিত আক্রমণ করার নির্দেশ দিলো। আসওয়াদ মন্কার উপকণ্ঠে পৌছে দেখতে পেলো কুরাইশ ও অন্যান্য গোত্রের উট, মেষ ও বকরির পাল মাঠে চরে বেড়াচ্ছে। এগুলো সংখ্যায় ছিলো অনেক। আসওয়াদ পশুগুলোকে ধরে তার সেনাবাহিনীর কাছে নিয়ে এলো। এতে আবদুল মুত্তালিবেরই দুইশো উট ছিলো। এই সময় আবদুল মুত্তালিব কুরাইশের সরদার ছিলেন । এই অবস্থা দেখে কুরাইশ, কিনানা, হুযাইল ইত্যাদি গোত্র পরস্পর পরামর্শ করলো যে, কীভাবে আবরাহার মোকাবিলা করা যায়। পরামর্শ করার পর সিদ্ধান্ত হলো, মোকাবিলা করার সাধ্য আমাদের নেই। সুতরাং আমাদের মক্কা ত্যাগ করে নিকটবর্তী পাহাড়ে চলে যাওয়া উচিত । তারা মক্কায় থাকতেই আবরাহার পক্ষ থেকে জানতাহ আল-হিমইয়ারি এসে পৌছালো এবং জিজ্ঞেস করলো, মক্কার সরদার কে? লোকেরা আবদুল মুত্তালিবের প্রতি ইশারা করে দেখিয়ে দিলো। জানতাহ বললো, “আমি আবরাহার পক্ষ থেকে এসেছি। আমাদের বাদশাহর আদেশ আপনাদের কাছে এই ফ$স/%$.211090119.0010)
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।