Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 09
/ ২২৩
📝 লেখা 📖 পিডিএফ

5০০৬৯০০৭৪০৪ ৪ ৯৩৮৯৬ ০৪ কতক৮৬৯৯৯ ৮৮০০ ৪৯৪ন তত ততিতিককিকিনিকসিতিকিকক১৩ ৬৩ ত১৩৩৮৯জ তত ইকিউক হি তজতিজত তত তততততততততশতটতততনতিজিতিউিতককতততত তত ৪৩৬৩ ৬৯০জজনজতহ জনন ততজন এমনকি হযরত ইবরাহিম আ., হযরত ইসমাইল আ., হযরত ইসা আ. ও হযরত মারইয়াম আ.-এর ছবিও কা'বাঘরে রক্ষিত ছিলো । মক্কা-বিজয়ের দিন যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিজয়ীবেশে কা'বা শরিফে প্রবেশ করলন, তখন তার আদেশে হযরত আলি রা. অন্য কতিপয় সাহাবি রা. মূর্তিগুলোকে কা'বাগৃহ থেকে বের করেন। তখনও এই ছবিগুলো কা'বাগৃহে ছিলো। আর একটি রেওয়ায়েতে বর্ণিত আছে যে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সামনে এই আলোচনা করা হলো যে, আরবেরা হযরত ইসমাইল আ.-এর ছবি বানিয়েছে এভাবে যে, তার হাতে পাশা রয়েছে। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, মুশরিকরা মিথ্যাবাদী । ইসমাইল আ. এ- ধরনের অহেতুক কাজ থেকে পবিত্র ছিলেন।১০৫ যাইহোক । সানআয় অবস্থানকারী একজন হিজাযি শুনতে পেলো যে, আবরাহা উল্লিখিত উদ্দেশ্যে আল-কুল্লাইস গির্জাটি নির্মাণ করেছে। সে অত্যন্ত ক্রুদ্ধ হলো। এক রাতে সুযোগ পেয়ে (মলমৃত্র ত্যাগ করে) ওই গির্জাকে অপবিত্র করে দিলো। আবরাহা সকালে এই সংবাদ শুনতে পেলো এবং অনুসন্ধান করে জানতে পারলো যে, এক হিজাযি এই কাণ্ড ঘটিয়েছে। সে ক্রোধে অস্থির হয়ে পড়লো । গির্জাটির অপমান দেখে সে রাগে-অপমানে দাপাদাপি করতে থাকলো। সে শপথ গ্রহণ করলো, 'এখন এর প্রতিশোধে আমি ইবরাহিমের কা'বাকে ধ্বংস না করে শান্ত হয়ে বসে থাকবো না।' এই সংকল্প করে আবরাহা এক বিরাট সেনাবাহিনী এবং বিশাল হস্তীযুথ সঙ্গে নিয়ে মক্কার উদ্দেশে যাত্রা করলো । এই খবর বাতাসের ওপর সওয়ার হয়ে আরবের সব গোত্রের কাছে পৌছে গেলো। এই সংবাদের ফলে সমগ্র আরব জাতির মধ্যে বিশেষ উত্তেজনার সৃষ্টি হলো । প্রথমে ইয়ামানেরই একজন আমির-__যু-নাদার ইয়ামান থেকে বের হয়ে আরবের বিভিন্ন গোত্রের কাছে দূত প্রেরণ করে বললেন, আমি আবরাহার মোকাবিলা করতে চাই। আপনাদের উচিত এই পবিত্র উদ্দেশ্যে আমাকে সহযোগিতা করা। তারপর যু-নাদার অগ্রসর হয়ে আবরাহার মুখোমুখি হলেন এবং তার সঙ্গে যুদ্ধ করলেন। ১ সহিহ বুখারি, “মকা বিজয়' অধ্যায় । ফ$স/%$.211090119.0010)

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।