Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 09
/ ২২৩
📝 লেখা 📖 পিডিএফ

আসহাবুল কাহ্‌ফ ওয়ার রাকিম ৬ ১৬ যখন মক্কায় স্থান সংকুলান হচ্ছিলো না তখন তারা হিজাযের আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়েছিলো ।”* অবশ্য তাওরাত এ-বিষয়ে বিভিন্ন জায়গায় যা-কিছু বলেছে তা প্রকৃত সমস্যার সমাধানে বেশ সহায়ক ও সাহায্যকারী প্রমাণিত হয়েছে। তাওরাত প্রথমে হযরত ইসমাইল আ.-এর বারোজন পুত্রের তালিকা প্রদান করেছে। তারপর বলেছে, নাবিতের বংশধরগণ সায়ির (সিরাত পর্বত) পর্যন্ত, অর্থাৎ হিজায থেকে শাম এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়েছিলো এবং আইলা (আকাবা)-ও তাদের দখলে চলে গিয়েছিলো । তাওরাতে নাবিত শব্দটিও বিভিন্নভাবে উচ্চারিত হয়েছে : কোথাও নাবিত (০), কোথাও নাবিত (৬০) এবং কোথাও নাবাইউত (৮%৬) বলা হয়েছে। তাওরাতের বর্ণনাগুলো এমন-__ “এগুলো হলো হযরত ইসমাইল আ.-এর পুত্রদের নাম। তাদের নাম ও বংশপরম্বপরার তালিকা : ইসমাইল আ.-এর প্রথম পুত্রের নাম নাবিত, তারপর কিদার, উবাইল, বিসাম, মিসমা, দুমা, মানশা, হাদার, তাইমাহ, আতওয়ার, নাফিস ও কাদমাহ।”৯০ নবী ইয়াসা'ইয়াহ আ.-এর ভবিষ্যদ্বাণীতে জেরুজালেমকে সম্বোধন করে বলা হয়েছে__ “অন্য সম্প্রদায়গুলোর সম্পদ তোমার (জেরুজালেমের) কাছে এসে পুণ্তীভূত হবে- উটের সারিগুলো এবং মাদয়ান ও উনাফার উটগুলো তোমার আশেপাশে এসে সমবেত হবে। আর সাবার যা-কিছু সম্পদ তাও তোমার কাছে একত্র হবে। কিদারের সব ভেড়ার পাল তোমার কাছে এসে হাজির হবে। নাবিতের ভেড়ার পালগুলোও তোমার কাছে এসে উপস্থিত হবে।”৯১ আর নবী হিযকিল আ.-এর সহিফায় আছে__ “আর নাবাউতের (নাবিতের) ভেড়াগুলো মান্নত হিসেবে গৃহীত হবে।”১২ ৯» আল-বিদায়া ওয়ান নিহায়া, দ্বিতীয় খণ্ড। ১০ তাকবিন, অধ্যায় ২৫, আয়াত ১৩-১৪ । ১১ তাকবিন, অধ্যায় ২১, আয়াত ১৪। ১২ তাকবিন, অধ্যায় ২৫, আয়াত ১৮। ফ$স/5$.211090119.0010)

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।