হাবশার ধর্ম ও সংস্কৃতি শুরু থেকেই মিসরের (আরবের) ধর্ম ও সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিলো। এ-কারণে হাবশার সংস্কৃতি প্রায় আরবদেরই সংস্কৃতি। আর ধর্মীয় দিক থেকে এই বংশধরেরা শুরুতে মিসর ও ইয়ামানের গোত্রগুলোর মতো মূর্তিপূজারী ছিলো। কিন্তু রোমান সম্রাটদের প্রভাবে মিসরীয়রা খরিস্টধর্ম গ্রহণ করলো । তার প্রভাব হাবশার ওপরও পড়ে এবং ৩৩০ ব্রিস্টাব্দে নাজ্জাশি উযনিয়াহ প্রথম খরিস্টধর্ম গ্রহণ করেন। হাব্শ ও ইয়ামানের সঙ্কট ইতোপূর্বে উল্লেখ করা হয়েছে যে, রোম ও ইরানের প্রতিদন্িতামূলক ও শক্রতামূলক সঙ্কট ইয়ামান ও হাবশাকেও প্রভাবিত না করে ছাড়ে নি। রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিদ্বন্দিতা এই দুটি রাজ্যের মধ্যেও বিবাদ সৃষ্টি করেছিলো । ফলে ইয়ামান ও ইরানকে একদিকে দেখা যায় আর হাবশা ও রোমকে দেখা যায় অন্যদিকে । কিন্তু আশ্চর্যজনক ব্যাপার এই যে, যখন হাবশায় খ্রিস্টধর্ম আত্মপ্রকাশ করলো, তার কাছাকাছি সময়েই ইয়ামানে ইহুদি ধর্ম প্রভাব বিস্তার করলো। সে-যুগে খ্রিস্টধর্মের যথেষ্ট বিকাশ ঘটলেও কোনো অজ্ঞাত কারণে আরববাসীরা ধ্রিস্টধর্মকে পছন্দ করতো না। ফলে ইয়ামানিরা যখন ধর্মান্তরিত হলো, তারা ইহুদি ধর্মই গ্রহণ করলো, ্রিস্টধর্মের প্রতি ঝুঁকলো না। খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে হাবশার বাদশাহ নাজ্জাশি উযনিয়াহ ব্রস্টধর্ম গ্রহণ করেন। সে-সময় ইয়ামার ও হাবশার মধ্যে ধর্মীয় বিদ্বেষের প্রতিদ্বন্দ্িতা ও শক্রতা তাদের আরো উত্তেজিত করে তুললো। এই উত্তেজনার ফলেই নাজরানে “আসহাবুল উতদুদ'-এর হৃদয়বিদারক ঘটনাটি ঘটে । ইয়ামানের বাদশাহ যু-নাওয়াসের এই হত্যকাণ্ডের বিচার প্রার্থনার জন্য নাজরানের একজন সরদার_ দাউস বিন তাগলিয়ান হাবশার নাজ্জাশির মাধ্যমে রোমের কায়সার (সম্রাট) ফরিয়াদ পৌছান। রোম সম্রাট হাবশার নাজ্জাশিকে ইয়ামানে আক্রমণ করে হিমইয়ারিদের থেকে প্রতিশোধ গ্রহণ করতে নির্দেশ দেন। ফ$স/5$.211090119.0010)
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।