কত তত তততত হত তত তত তত তত হত হত ২৩৩৩৭৪১২৩৯৩ ৩৩ক ককক৯ত৩ত তত কহ জতক রড তপনিকত অজ জিত হক তত তত ৪৩৯ ৯ত তক কতক শত জজতজতজতল৬িজত৮৯০৬৬৩ ৩কজ উজকতিত৩ আকসুম শহর ছিলো এই সংমিশ্রিত সাবায়ি জাতির রাজধানী । এটি হাব্শ রাজ্যের তাজরিয়ে প্রদেশের পূর্বদিকে অবস্থিত। আজ পর্যন্ত এই শহরটি ধ্বংসাবশেষ অবশিষ্ট রয়েছে। হাবৃশবাসীরা আকসুমকে পবিত্র শহর বলে মনে করে ।১২৮ বলা হয়ে থাকে যে, যে-যুগে হিমইয়ার রিদানের দুর্গে তার রাজত্বের ঝাণ্তা উড়িয়েছিলেন, ওই সময়েই হাবৃশিরা আকসুমে রাজত্বের ভিত্তি স্থাপন করেছিলো । তা প্রায় খ্রিস্টপূর্ব ১১৫ সাল থেকে হিজরি ষষ্ঠ শতাব্দী পর্যন্ত প্রতিষ্ঠিত ছিলো । নাজ্জাশি আরবেরা হাবশার বাদশাহকে নাজ্জাশি উপাধি দিয়ে থাকে । মূলত এটি হাবৃশি শব্দ “নাজুস'*-এর আরবিরূপ। হাবুশি ভাষায় নাজুস শব্দের অর্থ বাদশাহ । বিখ্যাত নাজ্জাশি আসমাহা বিন আবজার ওইসব সৌভাগ্যবান বাদশাহর অন্তর্ভুক্ত যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর যুগ পেয়েছিলেন এবং ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেছিলেন। নাজ্জাশি আসমাহর যুগেই মুসলমানগণ প্রথম হাবশায় হিজরত করেছিলেন। কুরাইশের প্রতিনিধি হাবশায় গমন করে আশ্রয়প্রার্থী মুসলমান মুহাজিরগণকে তাদের হাতে সোপর্দ করে দিতে অনুরোধ জানালে আসমাহা তা প্রত্যাখ্যান করেন। হযরত জাফর বিন আবু তালিব রা. ইসলামের সত্যতা ও ইসলামের হাকিকত তুলে ধরে নাজ্জাশির দরবারে হৃদয়স্পশী ভাষণ প্রদান করেন। এই ভাষণে প্রভাবিত হয়ে নাজ্জাশি আসমাহা সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেন। এই নাজ্জাশির সঙ্গে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর চিঠিপত্রের যোগাযোগ ছিলো এবং এই নাজ্জাশিরই মৃত্যুতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গায়েবানা জানযার নামায পড়েছিলেন। নাজ্জাশি আসমাহার মৃত্যু সম্পর্কে ওহিপ্রাপ্ত হয়ে রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামকে তার মৃত্যুসংবাদ প্রদান করেছিলেন। *৮ এনসাইক্লোপিডিয়া বিটানিকা, নবম সংস্করণ, বণ্ড ১ পৃষ্ঠা ৬৬-৬৭, [সাবা] । ফস %$.211090119.0010)
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।