হাব্শ সাবার আলোচনায় উল্লেখ করা হয়েছে যে, সাবা রাজ্যের পরিধি দক্ষিণ আরব থেকে শুরু করে উত্তর আরব ও আফিকা পর্যন্ত বিস্তৃত ছিলো। ইতিহাসবিদগণ বলেন, ইয়ামান ও আফ্রিকার মধ্যস্থলে লোহিত সাগর ও আরব সাগরের যে-বাকগুলো অন্তরাল হয়ে আছে তাকে হাবৃশ সাগর বলা হয়। ইয়ামানের সম্মুখবর্তী হাবশ সাগর পাড়ি দিয়ে আফিকার তীরবর্তী অঞ্চলে যে-জনপদগ্ডলো ছিলো তা মূলত সাবার বাণিজ্যিক উপনিবেশ ছিলো। এই ভূখণ্রকে আরব ভূগোলবিদরা হাবৃশ বলে থাকেন। ইউরোপীয় জাতিগুলোর কাছে তা আবিসিনিয়া, গ্রিকদের কাছে ইথিওপিয়া এবং স্বয়ং হাবশিদের কাছে তা জিয নামে পরিচিত । আরবি অভিধানে হাব্শ শব্দের অর্থ সংমিশ্রণ ও মেলামেশা ।১৯৪ আরব ইতিহাসবিদদের মতে হিমইয়ার (সাবা) এবং হাবশার মূল অধিবাসীদের সংমিশ্রণে এই সম্প্রদায়ের উৎপত্তি ঘটেছে। তাই তারা এই সম্প্রদায়ের জন্য এই নাম মনোনীত করেছেন ।১২৫ বংশবিদ্যায় বিশেষজ্ঞ আলেমগণ বলেন, হাবশার অধিবাসীরা (আকসুম) ইয়ামান আক্রমণ করে তা দখল করে নেয়ার পর সাবার গোত্রগুলোতে এই বলে বিবাহ-সম্পর্ক প্রতিষ্ঠা করলো যে, তারা মূলত তাই বিন উদাদ (বনি কাহলান)-এর বংশধর এবং সাবারই একটি শাখাগোত্র ।১২৬ আর ইউরোপীয় প্রাচ্যবিদদের মত এই যে, হাবশার অধিবাসীরা (আকসুম) অবিমিশ্র ও সামের মূল বংশোতূত নয়; বরং আরবের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন গোত্র এসে আসল অধিবাসীদের সঙ্গে মিশ্রিত হয়েছে।১২+ যাইহোক । এসব কথার সারমর্ম এই যে, আফ্রিকান গোত্রগুলো (বনি হাম বিন নৃহ)-এর সঙ্গে সাবায়ি আরব গোত্রগুলো (বনি সাম বিন নুহ)-এর সংমিশ্রণে হাবৃশ সম্প্রদায়ের উৎপত্তি হয়েছে। ১৭৪ 5৬৯] ০২ £ কোনোকিছু জমা করলো, সঞ্চয় করলো । ./২.স-এর বহুবচন ১৪৭ : বিভিন্ন গোত্রের মানুষের সমবেত দল। ১২৫ দায়িরাতুল মাআরিফ, পিটার্স বুস্তানি এবং দায়িরাতুল মাআরিফ আল-ইসলামিয়্যাহ |হাবশ ও সাবা] ১৬ আল-কাসদু ওয়াল উমাম, ইবনে আবদুল বার রহ. পৃষ্ঠা ২৬। ** এনসাইক্রোপিডিয়া বিটানিকা, বণ্ড ২৪, পৃষ্ঠা ৬২৮, [সাবা] । ডড/ড7.21117001109.001
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।