Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 09
/ ২২৩
📝 লেখা 📖 পিডিএফ

কুকর্মের জন্য বেশি দিন গর্ববোধ করতে পারে নি। পরিণামে, এই জালিম অত্যাচারীদের ভাগেই এসেছিলো ধ্বংস ও লাঞ্কুনা;, আর মজলুম ও অত্যাচারিতরাই লাভ করেছিলো অনন্ত আনন্দ ও সাফল্য । উল্লিখিত ঘটনাটিকে দুটি বিষয় বর্ণিত হয়েছে। তার একটি এই, পৃথিবীর বুকে কোনো এক স্থানে এমন একটি বেদনাদায়ক ঘটনা ঘটেছে। দ্বিতীয় বিষয়টি এই, পরিণামে জালিমেরা ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মজলুমেরা সফলতা ও কামিয়াবি লাভ করেছে। প্রথম বিষয়টি ইতিহাসের সঙ্গে সংশ্রিষ্ট আর দ্বিতীয় বিষয়টি হয়তো অতীতকালের সঙ্গে সংশিষ্ট বা ভবিষ্যৎকালের সঙ্গে। সুতরাং, শ্রোতার মনে এ-কথাটি বদ্ধমূল করে দেয়ার দরকার ছিলো যে, এমন ঘটনা অবশ্যই ঘটেছে। আর যখন এমনটা ঘটেছে তখন তার পরিণাম জালিমদের জন্য ক্ষতিকরই হয়েছে। মূলত এই উদ্দেশ্যকে প্রকাশ করার জন্য কসমের 5 দ্বারা বাক্য শুরু করা হয়েছে__“কক্ষপথবিশিষ্ট আকাশমণ্ডলী এ-বিষয়ের সাক্ষী যে, এই নীলবর্ণ আকাশের নিচে একটি বেদনাদায়ক ঘটনা ঘটেছে। আর কিয়ামত দিবসও যখন প্রতিটি সত্য ও মিথ্যার যথাযথ মীমাংসা হবে এ- বিষয়ের সাক্ষ্য দিচ্ছে যে, হৃদয়বিদারক ঘটনার পরিণাম জালিমের জন্য খুব খারাপই হয়েছে । যেসব লোক ঘটনার সময় ওখানে উপস্থিত ছিলো তারা এবং এই ঘটনার সঙ্গে সংশ্রিষ্ট জালিম ও মজলুমেরাও এ-ব্যাপারে সাক্ষী যে, পরিখা খনন করে আগুনে পুড়িয়ে যারা মানুষ মেরেছিলো, নিঃসন্দেহে তারা পরিণাম হয়েছে ধ্বংস ও লাঞ্কনা।” অথবা বলা যেতে পারে_ _কক্ষপথবিশিষ্ট আকাশ, যা তার বিস্ময়কর সৃষ্টিনৈপুণ্য এবং গ্রহরাশি ও নক্ষত্ররাজির ছারা সুশোভিত হয়ে এক ও অদ্বিতীয় আল্লাহর একত্তের অঙ্গীকার করছে; আর কিয়ামত দিবস, যে- দিবসে এক আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা ও শক্তি থাকবে না এবং যেখানে ঘোষণা করা হবে__ 9৪ ২০ 4) 6 ১] ০৪ “আজ কর্তৃত্ব কার? আল্লাহরই, যিনি এক, পরাক্রমশালী”+২১ আর জুমআর দিন, যেদিন প্রতি সপ্তাহে কোটি কোটি মানুষ আল্লাহ তাআলার সামনে সিজদাবনত হয়ে তার একত্র ঘোষণা করে; আর আরাফাতের দিন, »১ সুরা মুমিন : আয়াত ১৬। ফস %$.211 09011900100

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।