Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 09
/ ২২৩
📝 লেখা 📖 পিডিএফ

লিখলেন, লোকটিকে তার পূর্বাবস্থায় রেখে দেয়া হোক এবং ওই স্থানেই দাফন করে দেয়া হোক । সুতরাং, তা-ই করা হলো । তখনকার লোকদের মধ্যে প্রসিদ্ধি ছিলো যে, এই লাশটি ছিলো আবদুল্লাহ বিন তামিরের। রাহেব ও আবদুল্লাহ বিন তামিরের ঘটনাটি ঘটেছিলো নাজরানে। সুতরাং, বিচিত্র নয় যে, এ-ধরনের ঘটনা ওখানে প্রসিদ্ধি লাভ করেছিলো । খ্রিস্টানরা তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য এই জাতীয় ঘটনা খুব সাজিয়ে-গুছিয়ে প্রচার করছে। এক. ৪১৬০) ১৫:১5) ০৯৩০ ০ ১৬১৭ 1819 0 ৫১০৭ ০5 5543 (0১5 “শপথ বুরুজবিশিষ্ট আকাশের এবং প্রতিশ্রত দিবসের, শপথ ত্রষ্টা ও ৃষ্টের__" র মাজিদের এই আয়াতগুলোতে কসমের অর্থবোধক ঠ5 রয়েছে। এই আয়াতগুলো ছাড়াও কুরআন মাজিদের বিভিন্ন সুরায় বিভিন্ন বস্ত্র কসমের উল্লেখ রয়েছে। সাধারণভাবে এ-ধরনের স্থানে তাফসিরের ক্ষেত্রে মনে করা হয় যে, যেভাবে আমরা পরস্পরের মধ্যে শপথ করে থাকি বা কসম খেয়ে থাকি বা এমন বিষয়ের কসম খেয়ে থাকি যা আমাদের জন্য অনেক বেশি সম্মান ও মর্যাদা পাওয়ার উপযুক্ত, যেমন, পিতা, উস্তাদ, পির, নবী বা আল্লাহর নামে কসম, অথবা, এমন বিষয়ের কসম খেয়ে থাকি যা আমাদের দৃষ্টি অত্যন্ত প্রিয়, যেমন, সন্তানের কসম বা প্রিয়জনের কসম-_এইভাবে আল্লাহ তাআলাও কুরআন মাজিদে অনেক কসম খেয়েছেন বা শপথ করেছেন। এটা বুঝার পর আবার এই প্রশ্ন উত্থাপিত হয় যে, আল্লাহ তাআলার কসম খাওয়ার প্রয়োজন কী? কসম তো কেবল এইজন্য খাওয়া হয় যে, আমাদের কথার প্রতি শ্রোতার মনে যদি কোনো সন্দেহ থাকে, তবে আমরা যে-বস্ত্রকে সম্মান করি বা যে-বস্তু আমাদের কাছে খুব প্রিয়, তার মর্যাদা বা ভালোবাসাকে মাধ্যম হিসেবে অবলম্বন করে নিজেদের সত্যতাকে দৃঢ় ও সংশয়মুক্ত প্রমাণ ফ$সা5$.211090119.0010)

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।