Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 09
/ ২২৩
📝 লেখা 📖 পিডিএফ

করেছেন। ১. রাকিম শব্দটি রাকম থেকে উদ্ভুত এবং রাকিম শব্দটি এখানে মারকুম (মাকতুব বা লিখিত) অর্থে ব্যবহৃত হয়েছে । তৎকালীন বাদশাহ তাদের সন্ধান লাভের পর তাদের নাম একটি প্রস্তরখণ্ডে খোদাই করে রেখেছিলো । এ-কারণে তাদেরকে আসহাবুর রাকিম (শিলালিপিওয়ালা) বলা হয়েছে। সাঈদ বিন জুবাইর রহ. এই মতেরই সমর্থন করেন এবং মুফাস্সিরগণের মধ্যে এই মতই প্রসিদ্ধ । ২. যে- পাহাড়ে এই গুহাটি অবস্থিত ছিলো এটি ওখানকার উপতাকার নাম ছিলো রাকিম। ওই গুহার মধ্যে আসহাবুল কাহ্ফ আত্মগোপন করে ছিলেন। কাতাদা রহ., আতিয়্যা আওফি এবং মুজাহিদও এই মতেরই সমর্থন করেন। ৩. যে-পাহাড়ে গুহাটি অবস্থিত ছিলো তার নাম রাকিম। ৪. ইকরামা থেকে বর্ণিত, তিনি বলেন__ 0৬৪ মি ভা ৫ ৮5901 ৬ ৬১১ ৬ ৬ 058 “আবদুল্লাহ বিন আব্বাস রা. বলেন, আমি জানি না রাকিম কী; কোনো শিলালিপি না-কি প্রাসাদ ।”৬ ৫. কা'ব আল-আহবার, ওয়াহাব বিন মুনাব্বিহ হযরত আবদুল্লাহ বিন আব্বাস রা. থেকে বর্ণনা করেছেন যে, রাকিম হলো আইলার (আকাবার) নিকটবর্তী একটি শহর । এটি রোম রাজ্যে অবস্থিত । ইতিহাস ও প্রত্ুতাত্বিক গবেষণার প্রেক্ষিতে শেষোক্ত মতটিই সঠিক এবং কুরআনুর কারিমের বর্ণনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ । অন্য বক্তব্যগুলো নিছক ধারণা ও অনুমান নির্ভর । উপরিউক্ত সংক্ষিপ্তসার বর্ণনার বিস্তারিত বিবরণ জানার জন্য ইতিহাস ও প্রতুতত্বের কিছু পাতা পাঠ করা আবশ্যক। প্রকৃতপক্ষে এই ঘটনা হযরত ইসা আ.-এর প্রেরিত হওয়ার কিছুকাল পরের ঘটনা । এটি আনবাত |আনবাত নাবত-এর বহুবচন] সম্প্রদায়ের সঙ্গে সংশ্রিষ্ট ঘটনা । এই আনবাত কারা ছিলো এবং তাদের আবাসস্থল ও জন্মভূমি কোথায়__এই সমস্যার সমাধান হয়ে গেলে প্রকৃত সত্য উদ্ঘাটিত হতে পারে। আরব ইতিহাসবিদগণ আনবাত সম্প্রদায়গুলো সম্পর্কে সাধারণত বর্ণনা করেন যে, তারা অনারব বংশোডূত। এবং এ-কারণে তারা নাবতিদেরকে * তাফসিরে ইবনে কাসির, তৃতীয় বণ, পৃষ্ঠা ২০০। ফস 5$.211090119.0010)

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।