Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 09
/ ২২৩
📝 লেখা 📖 পিডিএফ

১+৩৩৩০৩০০৯০৯ ৯৩০ ৯০৮ ২৯৯৯শসজসজজরতজসজ রর িজশজশকিতিতি ওত ৪৪৯শত ৪৪৬৪৩৬৬৩৩৩৩ শত এজ সলস৯ ০০৯৯৩৩৪০৮০৩ ৮৭৯ ৯৮১৩ কত গত কল তত ত জলজ শস৯ক ৮৮৮৯৯ ক৯০৯ ৯ ৪৭৫৭ প্রচণ্ড আগুন প্রজ্জলিত করো । তারপর মহল্লার সব লোককে গর্তগুলোর পাশে একত্র করো। তাদেরকে বলো, তারা যেনো ইসায়ি ধর্ম থেকে ফিরে আসে । যে ওই ধর্ম থেকে ফিরে আসবে তাকে ছেড়ে দাও। আর নিক্ষেপ করো । লোকেরা দলে দলে এসে সমবেত হতে লাগলো । তারা সত্যধর্ম ত্যাগ করবে না বলে অঙ্গীকার করলো এবং স্বেচ্ছায় জুলস্ত আগুনে ঝাপ দিতে লাগলো । বাদশাহ ও তার সহচরবৃন্দ আনন্দের সঙ্গে এই ভয়ঙ্কর দৃশ্য দেখছিলো। ইতোমধ্যে একটি মুমিন স্ত্রীলোককে নিয়ে আসা হলো । তার কোলে ছিলো একটি দুপ্ধপোষ্য শিশু। স্ত্রীলাকটি শিশুপুত্রের প্রতি ভালোবাসা একটু ইতস্তত করছিলো । তৎক্ষণাৎ শিশুটি বলে উঠলো, মা, তুমি ধৈর্যের সঙ্গে কাজ করো, নির্ভয়ে অগ্রিকুণ্ডে ঝাপিয়ে পড়ো। নিঃসন্দেহে তুমি সত্যপথে রয়েছে। আর এই বাদশাহ অত্যাচারী ও পথভ্রষ্ট ।১০৪ দ্বিতীয় ঘটনাটি জীবনচরিতকার মুহাম্মদ বিন ইসহাক রহ. মুহাম্মদ বিন কা*ব-এর সূত্রে বর্ণনা করেছেন। ঘটনাটি এই : শাম ও হিজাযের মধ্যবর্তী এলাকায় অবস্থিত নাজরান জনপদের অধিবাসীর পৌত্তলিক মুশরিক ছিলো। তাদের কাছাকাছি বসতিতে একজন জাদুকর বসবাস করতো । সে নাজরানের বালকদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিতো । কিছুদিন পর নাজরান ও জাদুকরের বসতির মাঝখানে একজন রাহেব তাবু খাটিয়ে বসবাস করতে শুরু করলেন । ওয়াহাব বিন মুনাব্বিহ বলেন, এই রাহেবের নাম ছিলো ফাইমুন। নাজরানের যেসব বালক জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখতো তাদের মধ্যে একটি বালকের নাম ছিলো আবদুল্লাহ বিন তামির। একদিন আবদুল্লাহ রাহেবের তাবুর মধ্যে গেলো। রাহেব তখন নামাযে মশগুল ছিলেন । আবদুল্লাহ রাহেবের নামায ও ইবাদতের পদ্ধতি অত্যন্ত পছন্দ করলো । সে তাবুতে যাতায়াত করতে শুরু করলো এবং রাহেবের কাছে তার ধর্ম শিক্ষা করতে লাগলো। শেষ পর্যন্ত আবদুল্লাহ ঈমান আনলো । রাহেবের কাছে সত্যিকারের ইসায়ি ধর্ম শিক্ষা করতে করতে একদিন সে বড় ধর্মজ্ঞানী হয়ে উঠলো। ১০৪ সহিহু মুসলিম, সুনানুত তিরমিযি, মুসনাদে আহমদ ও সুনানুন নাসায়ি | ফস চ$.211090119.0010)

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।