Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 09
/ ২২৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন -৯ ৬ ১২৩ ₹০০৬৮০০৪০স৩৬৮০৬৮০৯০০০৬৪২৬৩তজত তত জতনতজতিতজ তত ৬৯৩৬ক৬ক ৬৬৩৬ জ৪জ৬৪ওকতজজজজজতজতরভরতততজডজতততজতহততজজতজি তত তল ন্কনকতঠিডতত ৬৪৮৯৩৬৬৬৩৩৬ ০৬ ০৯৯ ৯৪৩৩৬৮৪৮০৮১ প্রতিপালক তো আমি। আমি কি তোমাকে আরোগ্য দান করেছি? সভাসদ বললো, আমার ও তোমার এবং সমগ্র বিশ্বজগতের প্রতিপালক আমাকে আরোগ্যদান করেছেন। বাদশাহ ক্রুদ্ধ হয়ে বলে উঠলো, আমি ছাড়াও কি তোমার কোনো প্রতিপালক আছে? সভাসদ বললো, হ্যা আছে। আল্লাহ তাআলা আমার ও তোমার প্রতিপালক । এই কথা শুনে বাদশাহ সভাসদকে নানাভাবে নানা ধরনের শাস্তি দিলো। শেষে সভাসদ বাদশাহকে বালকটির ঘটনা জানালো । বাদশাহ বালকটিকে ডেকে আনিয়ে বললো, বাবা, আমি শুনতে পেলাম তুমি তোমার জাদুবিদ্যা বলে অন্ধকে দৃষ্টিশক্তিসম্পন্ন এবং কুষ্ঠ রোগীকে সুস্থ করে তুলছো। বালকটি বললো, আমার মধ্যে সে-ক্ষমতা কোথায়? তারা তো আল্লাহ তাআলার আরোগ্যদানের ফলে আরোগ্য লাভ করে। বাদশাহ বললো, আমি ছাড়াও কি তোমার কোনো প্রতিপালক আছে? বালক বললো, সেই প্রতিপালক এক ও অদ্বিতীয়; তিনি তোমার ও আমার এবং সবারই প্রতিপালক । বাদশাহ এসব কথা শুনে বালককে শাস্তি দিতে শুরু করলো । অবশেষে বালকটি রাহেবের ব্যাপারে সব ঘটনা বাদশাহকে জানালো । বাদশাহ রাহেবকে ডেকে পাঠালো । তার ওপর শক্তি প্রয়োগ করতে লাগলো সত্যধর্ম ত্যাগ করার জন্য। কিন্ত রাহেব কোনোভাবেই বাদশাহর কথা মেনে নিলো না। বাদশাহ রাহেবের মাথার ওপর করাত চালিয়ে তাকে শহীদ করে ফেললো । তারপর বালককে বললো, তুমি রাহেবের ধর্ম পরিত্যাগ করো । বালক স্পষ্ট ভাষায় অস্বীকৃতি জানালো । বাদশাহ ক্রুদ্ধ হয়ে নির্দেশ দিলো, একে পাহাড়ের চুড়ার ওপর তুলে তার থেকে নিচে ছুঁড়ে ফেলে দাও। যাতে সে টুকরো টুকরো হয়ে যায়। সরকারি লোকেরা বালকটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলো । বালক পাহাড়ের চুড়ায় উঠে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলো, হে আল্লাহ, এই লোকগুলোর বিরুদ্ধে আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান। সঙ্গে সঙ্গে পাহাড়ে ভূমিকম্প সৃষ্টি হলো এবং সরকারি কর্মচারীরা পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যুমুখে পতিত হলো । বালকটি সুস্থ ও অক্ষত বেচে গিয়ে বাদশাহর সামনে এসে উপস্থিত হলো। বাদশাহ তাকে দেখে বললো, তোমার সঙ্গীরা কোথায়? বালক বললো, আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেছেন। ফ$স/5$.211090119.0010)

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।