করছিলো তখন অনেকে বললো, “তাদের ওপর সৌধ নির্মাণ করো ।" তাদের প্রতিপালক তাদের বিষয়ে ভালো জানেন। তাদের কর্তব্য বিষয়ে যাদের মত প্রবল হলো তারা বললো, “আমরা তো নিশ্চয় তাদের পাশে মসজিদ নির্মাণ করবো।' কেউ কেউ বললো, “তারা ছিলো তিনজন, তাদের চতুর্থাটি ছিলো তাদের কুকুর এবং কেউ কেউ বললো, “তারা ছিলো পাচজন, তাদের ষষ্ঠটি ছিলো তাদের কুকুর', কেথাটা বললো) অজানা বিষয়ে অনুমানের ওপর নির্ভর করে। আবার কেউ কেউ বললো, “আমার প্রতিপালকই তাদের সংখ্যা ভালো জানেন'; তাদের সংখ্যা অল্প কয়েকজনই জানে। সাধারণ আলোচনা ব্যতীত তুমি তাদের বিষয়ে বিতর্ক করো না এবং তাদের কাউকে তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করো না। কখনোই তুমি কোনো বিষয়ে বলো না, "আমি তা আগামী কাল করবো', “আল্লাহ ইচ্ছা করলে'__এই কথা না বলে। যদি ভুলে যাও তবে তোমার প্রতিপালককে স্মরণ করো এবং বলো, “সন্তবত আমার প্রতিপালক আমাকে তা (গুহাবাসীর বিবরণ) অপেক্ষা সত্যের নিকটতর পথনির্দেশ করবেন ।" তারা তাদের গুহায় ছিলো তিনশো বছর, আরো নয় বছর। তুমি বলো, “তারা কতকাল ছিলো তা আল্লাহই ভালো জানেন। আকাশমগ্ডলী ও পৃথিবীর অজ্ঞাত বিষয়ের জ্ঞান তারই । তিনি কত সুন্দর দ্রষ্টা ও শ্রোতা! তিনি ব্যতীত তাদের অন্যকোনো অভিভাবক নেই। তিনি কাউকেও নিজ কর্তৃত্বের শরিক করেন না ।” |সুরা কাহ্ফ : আয়াত ৯২৬] কাহ্্ফ ও রাকিম অভিধানে পাহাড়ের অভ্যন্তরীণ প্রশস্ত গুহাকে কাহ্ফ বলা হয়। অবশ্য রাকিম শব্দের অর্থ কী এ-ব্যাপারে মুফাস্সিরগণের মধ্যে বেশ মতভেদ রয়েছে। আদ-দাহ্হাক বিন মুযাহিম আল-হিলালি ও ইসমাইল বিন আবদুর রহমান আস-সুদ্ি রহ. প্রতিটি তাফসিরি রেওয়ায়েতকে হযরত আবদুল্লাহ বিন আব্বাস রা.-এর প্রতিই সম্পৃক্ত করেছেন। এ-ব্যাপারেও তারা হযরত আবদুল্লাহ বিন আব্বাস রা. থেকে বিভিন্ন বক্তব্য উদ্ধৃত বিতর্ক করছিলো বা তাদের জন্য সৌধ নির্মাণ করা নিয়ে বিতর্ক করছিলো ।__ জালালাইন। ফ$স/%$.211 09011900100
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।