আসহাবুল উখদুদ ও কওমে তুব্বা ১১৮ উখদুদ খাদ বা উদুদ শব্দের অর্থ গর্ত বা পরিখা । শব্দটি একবচন; এর বহুবচন হলো ১০ (আখাদিদ)। আলোচ্য ঘটনায় কাফের বাদশাহ, তার আমিরেরা এবং বাদশাহর পারিষদবর্গ গর্ত খনন করে তাতে আগুন প্রজ্জলিত করেছিলো এবং খিস্টান ধর্মীয় মুমিনদেরকে তাতে নিক্ষেপ করে জীবন্ত পুড়িয়ে মেরেছিলো। এ-কারণে ওই কাফেরদেরকে আসহাবুল উখদুদ বা অগ্নিকুণ্ডঅলা বলা হয়। আসহাবুল উখদুদ ও কুরআন মাজিদ আসহাবুল উখদুদের আলোচনা করা হয়েছে কুরআন মাজিদের সুরা বুরুজে। সংক্ষিপ্ত বিবরণে কেবল এতটুকু বলেই ক্ষান্ত দেয়া হয়েছে যে. তারা সত্যগ্রহণ ও হেদায়েত লাভের জন্য শিক্ষা ও উপদেশের উপকরণ । কুরআন মাজিদ বলে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর নবুওতপ্রাপ্তির পূর্বে এক এলাকায় হক ও বাতিল (সত্য ও মিথ্যা)- এর মধ্যে সংগ্বাম বাধে । একদিকে ছিলেন আল্লাহর মুমিন বান্দাগণ । তাদের কাছে বস্তগত শক্তি ও ক্ষমতা ছিলো না; এদিক থেকে তীরা শক্তিহীন ছিলেন। কিন্তু তারা ঈমান, সত্য ও সততার শক্তিতে এবং অপর পক্ষ ছিলো আল্লাহর প্রতি ঈমান ও সত্যগ্রহণ থেকে বঞ্চিত; কিন্তু বন্তগত প্রতাপ ও প্রতিপত্তি এবং উৎপীড়ন শক্তির প্রাচুর্য ছিলো। এ- অবস্থায় কাফের ও মুশরিক শক্তি মুমিনদের ঈমানি শক্তিকে ও সত্যগ্রহণের ক্ষমতাকে সংগ্রামে মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছিলো : হয়তো তারা ঈমান বিল্লাহ (আল্লাহর প্রতি বিশ্বাস) পরিত্যাগ করে শির্ক ও কুফরের পথে ফিরে আসবেন অথবা পৃথিবী থেকে বিদায় নেয়ার জন্য প্রস্তুত হয়ে থাকবেন। সত্যনিষ্ঠ মুমিনগণ কাফেরদের এই আহ্বান ও চ্যালেঞ্জকে ঈমানি শক্তি ও সাহসের সঙ্গে গ্রহণ করলেন এবং “ঈমান বিল্লাহ'র আলো থেকে বের হয়ে শির্ক ও কুফরের অন্ধকারে প্রবেশ করতে অস্বীকৃতি জানালেন। মুমিনদের এই অবস্থা দেখে কাফের দলের পক্ষ থেকে রাজ্যশক্তি ও উৎপীড়নমূলক প্রতাপের সঙ্গে শহরের বিভিন্ন অংশে গর্ত খনন করা ড$স/5$.211090119.0010)
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।