রা কার্যকারণ হিসেবে বাণিজ্যিক পথ পরিবর্তনের কথা উল্লেখ করেন না, তবে তারা স্বীকার করেন যে, সাইলুল আরিম বা বাধ-ভাঙা বন্যা এবং ইয়ামান থেকে শাম পর্যন্ত সাবা সাম্রাজ্যের বিনাশ দুটি ভিন্ন ভিন্ন বিষয় । অর্থাৎ ব্যাপারটি এমন নয় যে, পানির বাধ ভেঙে যাওয়া ফলে সাবা সাম্রাজ্যের বিনাশ ঘটেছে। ইতোপূর্বে আমরা আল্লামা ইবনে কাসির রহ. থেকে উদ্ধৃত করেছি যে, সাইলুল আরিমের পরও মাআরিব (শহর) ছাড়া ইয়ামানের অন্যান্য অঞ্চলে ইয়ামানি সম্প্রদায়গুলো বসবাস করতো । সুতরাং, কুরআন মাজিদের ফয়সালা মুফাস্সিরগণের বিরক্তির কারণ নয়, যেমন আরদুল কুরআনের রচয়িতা মনে করেছেন। উপদেশ ও শিক্ষা আল্লাহ তাআলা কুরআন মাজিদে উপদেশ ও নসিহতের চারটি পন্থা বর্ণনা করেছেন : ১। আল্লাহ তাআলার নেয়ামতসমূহ স্মরণ করিয়ে দেয়া। অর্থাৎ, আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য যেসব নেয়ামত সহজলভ্য করে দিয়েছেন সেগুলোকে স্মরণ করিয়ে দেয়া এবং আল্লাহ তাআলার হকুম-আহকাম পালনের প্রতি মনোযোগ আকর্ষণ করা। সুরা আ'রাফে আল্লাহ তাআলা বলেছেন__ ১১৭১৪ 2৭ 40 ৪ঠ13/5১৬ “সুতরাং, তোমরা আল্লাহর অনুগ্ুহ (নেয়ামতসমূহ) স্মরণ করো, হয়তো তোমরা সফলকাম হবে ।” |আয়াত ৬৯] ১৮ ০৮১01 ৬) ি 4]। চা 15,5১৬ “সুতরাং, তোমরা আল্লাহর অনুগ্রহ (নেয়ামতসমূহ) স্মরণ করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়িও না।” [আয়াত ৭৪] ২। আল্লাহ তাআলার দিনসমূকে (উত্থান-পতনময় অতীতদিনগুলো) স্মরণ করিয়ে দিয়ে উপদেশ প্রদান করা। অর্থাৎ, অতীকালের ওইসব জাতির অবস্থাবলি বর্ণনা করে নসিহত ও উপদেশ প্রদান করা যারা আল্লাহ তাআলার দাসত্ব ও আনুগত্য করে সফলতা এবং দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করেছে অথবা আল্লাহর অবাধ্যাচরণ ও কাসাসুল কুরআন (৯ম) - ৮ ফ$স/5$.211090119.0010)
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।