Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 09
/ ٢٢٣
📝 نص 📖 PDF

কে? তোমরা যখন তাদের থেকে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করে তাদের থেকে বিচ্ছিন্ন হলে, তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো । তোমাদের প্রতিপালক তোমাদের জন্য দয়া বিস্তার করবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের কাজকর্মকে ফলপ্রসূ করার ব্যবস্থা করবেন। তুমি দেখতে পেতে___তারা গুহার প্রশস্ত চত্তরে অবস্থিত, সূর্য উদয়কালে তাদের গুহার দক্ষিণ পাশে হেলে যায় এবং অস্তকালে তাদেরকে অতিক্রম করে বাম পাশ দিয়ে, এইসব আল্লাহর নিদর্শন । আল্লাহ যাকে সতপথে পরিচালিত করেন, সে সৎপথপ্রাপ্ত এবং তিনি যাকে পথত্রষ্ট করেন, তুমি কখনো তার কোনো পথপ্রদর্শনকারী অভিভাবক পাবে না। তুমি মনে করতে তারা জাগ্রত, কিন্তু তারা ছিলো নিদ্রত। আমি তাদেরকে পার্খ পরিবর্তন করাতাম ডান দিকে ও বাম দিকে এবং তাদের কুকুর ছিলো সামনের পা দুটি গুহাদ্বারে প্রসারিত করে । তাকিয়ে তাদেরকে দেখলে তুমি পিছন ফিরে পলায়ন করতে ও তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে । এবং এভাবেই আমি তাদেরকে জাগ্রত করলাম যাতে তারা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করে । তাদের একজন বললো, অবস্থান করেছি এক দিন অথবা এক দিনের কিছু অংশ।' কেউ কেউ ভালো জানেন। এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রাসহ নগরে প্রেরণ করো । সে যেনো দেখে কোন্‌ খাদ্য উত্তম এবং তা থেকে যেনো কিছু খাদ্য নিয়ে আসে তোমাদের জন্য । সে যেনো বিচক্ষণতার সঙ্গে কাজ করে এবং কিছুতেই যেনো তোমাদের সম্পর্কে কাউকে কিছু জানতে না দেয়। তারা যদি তোমাদের বিষয়ে জানতে পারে তবে তোমাদেরকে পাথরের আঘাতে হত্যা করবে অথবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নেবে এবং সে-ক্ষেত্রে তোমরা কখনো সাফল্য লাভ করবে না।' এইভাবে আমি মানুষকে তাদের বিষয়টি জানিয়ে দিলাম যাতে তারা জ্ঞাত হয় যে, আল্লাহর প্রতিশ্রতি সত্য এবং কিয়ামতে কোনো সন্দেহ নেই। যখন তারা তাদের কর্তব্য বিষয়ে নিজেদের মধ্যে বিতর্ক" £ ইকরামা রহ. থেকে বর্ণিত রেওয়ায়েত অনুযায়ী তারা কিয়ামত সম্পর্কে তর্কবিতর্ক করছিলো । ভিন্নতে আসহাবুল কাহফের সংখ্যা, তাদের অবস্থান ইত্যাদি বিষয়ে তারা ফস চ$.211090119.0010)

— صفحة ١١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.