সাবা ও সাইলুল আরিম ৬ ১০০ +৯৮৯৩৪৪৯৬৩০০৪৪৯৪৪৩৩৬৪ ১৪ তত তত ২৩৯৩৮৭০৩৯১৩ তত তত তত ৩$ক৬০৩৩৬৩৪৪৬৪৬তখতিহকবককতজজিসি৪ত৩৬৪৩০৩০৪৪৯৩৬৩৪৬৬৪৮১৪৯৮৯০৬৪৮৬৬ত জন তর ততনিততগিজ৯৯৩০১৯৯ক০৮৮০৮৪০৩ শহরে মাআরিবের প্রসিদ্ধ বাধটি ছিলো। আর হযরত আবদুল্লাহ বিন আব্বাস রা.-এর সূত্রে যে-হাদিসটি ইতোপূর্বে বর্ণনা করা হয়েছে তার উদ্দেশ্যও এই যে, তাদের মধ্য থেকে চারটি গোত্র শাম দেশে গিয়ে বসতি স্থাপন করেছিলো এবং ছয়টি গোত্র ইয়ামানেই থেকে গিয়েছিলো । ইয়ামানে থেকে-যাওয়া গোত্রগুলো ছিলো মাযৃহাজ, কিন্দাহ, আন্মার ও আশৃআর | আন্মার গোত্রের ছিলো তিনটি শাখা : খাস্আম, বুজাইলাহ ও হিমইয়ার। সাবার এই গোত্রগুলোর মধ্য থেকে সাবা-সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ এবং তাদের বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত হয়ে যাওয়ার পর ইয়ামানের শাসকগোষ্ঠী মুলুক ও তুব্বাদের উদ্ভব ঘটে। অবশেষে আবিসিনিয়ার বাদশাহ তাদের থেকে ইয়ামান কেড়ে নেন। তারপর হিমইয়ারি বাদশাহ সাইফ বিন যু-ইয়াযান ইয়ামানকে হাবশার বাদশাহর হাত থেকে পুনরুদ্ধার করেন। পৃথিবীর বুকে রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আগমনের কিছুকাল আগে এই ঘটনা ঘটেছিলো । যথাস্থানে আমরা তার বিস্তারিত আলোচনা করবো ।”৮৬ আর সাবার যেসব গোত্র ও বংশ ইয়ামান থেকে বের হয়ে এদিক সেদিক গিয়ে বসতি স্থাপন করেছিলো তাদের বিবরণ প্রদান করে আল্লামা ইবনে কাসির রহ. লিখেছেন__ “সাবার গোত্রগুলোর মধ্য থেকে গাস্সানি গোত্রের একটি শাখা বস্রায় (শাম) চলে গেলো । আর-একটি শাখা খুযাআ ইয়াসরিবে (মদিনায়) যাওয়ার পথে বাতনে মার্রা (তিহামা)-কে শস্য-শ্যামল দেখে ওখানেই অবস্থান করলো। আর আওস ও খাযরাজ শাখাগোত্র (আনসার) ইয়াসরিবে (মদিনায়) গিয়ে ওখানে বসবাস করতে শুরু করলো । আর বনি আয্দের একটি অংশ আম্মানে গিয়ে এবং অপর অংশ সুরাত উপত্যকায় গিয়ে বসতি স্থাপন করলো । এভাবে সাবার এই গোত্রগুলো আরবের বিভিন্ন ভূখণ্ড ও শহরে বিক্ষিপ্ত ও ছড়িয়ে-ছিটিয়ে পড়লো ।” অন্য জায়গায় ইবনে কাসির রহ. লিখেছেন__ “শাবি বলেন, গাস্সান গোত্র শাম ও ইরাকে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিলো । আর আনসার (আওস ও খাযরাজ) ইয়াসবির (মদিনায়) *১ তাফসিরে ইবনে কাসির, প্রথম খণ্ড, পৃষ্ঠা ৫৩৫; তারিখে ইবনে কাসির, তৃতীয় খণ্ড পৃষ্ঠা ১৯১। ফ$ড/%$.211090119.0010)
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।