এখন প্রশ্ব হলো, এইসব কাশৃফ বা ভবিষ্যদ্বাণী কোন্ কোন্ যুগে কীভাবে প্রকাশিত হয়েছিলো । মুফাস্সিরগণের মধ্যে আল্লামা ইবনে কাসিরের বর্ণনাভঙ্গি থেকে বুঝা যায় যে, তিনি ইহুদিদের অরাজকতামূলক দু'টি ঘটনার একটিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নবুওতের যামানার পূর্ববর্তীকালের সঙ্গে সংশ্রিষ্ট বলে মনে করেন এবং দ্বিতীয় ঘটনাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নবুওতকালের ঘটনা বলে মনে করেন। তিনি প্রথম ঘটনা সম্পর্কে তার পক্ষ থেকে মীমাংসা প্রদান করে মুফাস্সিরগণের তিনটি উক্তি উদ্ধৃত করেছেন: ১। কাতাদাহ রা. বলেন, ইহুদিদের প্রথম অরাজকতার শাস্তি হিসেবে তাদের ওপর উৎপীড়ক শাসক জালুত আল-জাযারির আক্রমণ হলো। জালুত ইহুদিদেরকে নানা ধরনের দুর্দশায় নিপতিত করলো । হযরত দাউদ আ. জালুতকে হত্যা করে তাদেরকে মুক্তি দিলেন। এই ঘটনা সুরা বাকারার তাফসিরে বর্ণিত হয়েছে। ২। সাঈদ বিন জুবায়ের রা. বলেন, ইহুদিদের গর্হিত কার্যকলাপের প্রতিফল হিসেবে আল্লাহ তাআলার প্রথম যে-প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছিলো তা এই : মুসেল ও নিনাওয়ার (10০5০1)) কুখ্যাত জালিম বাদশাহ সানজারিব (-+১৩০-+)১০২ ও তার সেনাবাহিনী ইহুদিদের ওপর আক্রমণ করেছিলো । সানজারিব আক্রমণ করে ফিলিস্তিনের অধিকাংশ শহর দখল করে নিয়েছিলো। বাইতুল মুকাদ্দাসকে অবরোধ করে রেখেছিলো । কিন্ত্র যখন ইয়াহুদ ও তাদের বাদশাহ হিযকিয়া (বিন আহায)১০৩ তৎকালীন নবী ইয়াসা'ইয়াহর হাতে তওবা করলো এবং আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তিত হলো এবং নিজেদের গরিত আচার- আচরণ ও কর্মকাণ্ড থেকে বিরত হয়ে গেলো, তখন আল্লাহ তাআলা তাদের ওপর থেকে ওই বিপদ দূর করে দিলেন। সানজারিব তার অবরোধ উঠিয়ে নিয়ে তার রাজ্যে ফিরে গেলো । তাকে ৬১৬০৪ বলা হয়। আর ইংরেজিতে বলা হয় 91119010011 | তার পনিকার ৭০৫-৬৮১ বিস্টপূর্বান্দ। * তার রাজত্বকাল ছিলো ৭১৬-৬৯৭ ধ্িস্টপূর্বান্দ। ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।