ভূমিকা যেসকল সুধী পাঠকবৃন্দ কাসাসুল কুরআনের প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ড পাঠ করেছেন এ-বিষয়টি হয়তো তাদের দৃষ্টি এড়িয়ে যায় নি যে, কুরআন মাজিদ অতীত হয়ে-যাওয়া জাতিগুলোর এতিহাসিক ঘটনাবলি বিবৃত করেছে। অর্থাৎ তাদের সত্যপথ ও হেদায়েত গ্রহণ ও অস্বীকার, তাদের ভালো ও খারাপ ফল ও পরিণতির অবস্থাবলি দৃষ্টির সামনে উপস্থিত করেছে এবং তাদের ঘটনাবলি থেকে উপদেশ ও শিক্ষা গ্রহণের জন্য জায়গায় জায়গায় উৎসাহ ও অনুপ্রাণিত করেছে । আর সে-কারণে কুরআন নিজেও অতীত জাতিগুলোর ওইসব ঘটনাবলি বেশি বর্ণনা করেছে যা এই মহান উদ্দেশ্যের জন্য উপকারী ও শিক্ষণীয় । যদি ওইসব ঘটনার মধ্যে সত্যের সঙ্গে মিথ্যা ও অবান্তর কাহিনি মিশে গিয়ে থাকে তবে কুরআন তা সংশোধন করেছে। অতীত সম্প্রদায় ও জাতিসমূহ. তাদের আবাসভূমি ও বাসস্থান এবং সেগুলো-সম্পর্কিত অবস্থাবলির মধ্যে সঠিক ও ভুল ঘটনা মিলে-মিশে গিয়ে যেসব জটিলতার সৃষ্টি করেছে, কুরআন মাজিদ সেগুলোকে এমনভাবে বর্ণনা করেছে যে, সব জটিলতা দূরীভূত হয়ে প্রকৃত অবস্থা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর দৃশ্যমান হতে লাগলো । সেসব ঘটনাবলি-সম্প্কিত প্রকৃত সত্য প্রকাশিত হওয়ার বহু শতাব্দী পর যখন প্রত্বতত্ব (81017901098) ও ভূ-তত্ত (5901098%) বিষয়ক গবেষণা এবং এতিহাসিক পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার আলোকে সেসব জাতি ও সম্প্রদায়ের অবস্থাবলি অবশ্যস্বীকার্য স্তর পর্যন্ত জানা গেছে, তখন দুনিয়া বিস্ময়াভিভূত হয়ে পড়েছে এই বিষয়টি দেখে যে, কুরআন মাজিদ অতীত জাতি ও সম্প্রদায় সম্পর্কে যা-কিছু বর্ণনা করেছিলো তা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। কুরআনের বর্ণনায় সত্য থেকে যৎকিঞ্চিত গড়মিলও প্রমাণিত হয় নি। রকিম (প্রেট্রা নগরী)-এর অতীত ইতিহাস, আসহাবুল হিজরের ঘটনাবলি, আস ও সামুদ সম্প্রদায়ের সংস্কৃতি-সভ্যতা ও এরতিহাসিক অবস্থান, হযরত মুসা আ.-এর যুগে বনি ইসরাইল ও মিসরের ফেরআউনের মধ্যে যুদ্ধ-বিগ্রহের ঘটনাবলি, সাদ্দে আরামের অবস্থাবলি, মোটকথা এসব এবং এ-জাতীয় অন্যান্য এতিহাসিক ঘটনাবলি উপরিউক্ত সত্যের জীবন্ত সাক্ষী । ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।