Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

৬৪৪০০৬৪৩৪৪৪ ৪৩৮৩৬৪৩৪৪৫৪৪৩৪০৩৪৪০৪৫৫৩৪৩৪৪৩রক৩ওকড৪৪৬ক৯৩৪৪ডডএ০৬৩০৩৪৩৬৩৪৩৩৬০৩৬৪৪৪৩৩৫৩৪৪৪৪৩৩৪৪৪ডকড৪র৪৪৬৬৫৪৪০৪৪৩৩৪৬০৪৪৪৪৪৬৩৪৪৭৩৬৬৩৫৬৩৫ক ররর ৪৪৪৪৪ ডজকগিকওজডজীকগিতও ও দুঃখভারাক্রান্ত হয়ে পড়লো । একদিন শয়তান ন্যায়পরায়ণ বাদশাহর আকৃতি ধারণ করে জনপদে এসে উপস্থিত হলো। সে জনপদবাসীকে জমায়েত করে ভাষণ দিলো যে, আমি কিছুদিনের জন্য তোমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম । আমি আসলে মৃত্যুবরণ করি নি। এখন আবার এসেছি। এবার চিরকালের জন্য জীবিত থাকবো । মানুষেরা তাদের চূড়ান্ত ভালোবাসার ফলে শয়তানের কথা বিশ্বাস করলো এবং তার আগমন উপলক্ষে উৎসব উদ্যাপন করলো । শয়তান তখন তাদেরকে নির্দেশ দিলো, তারা যেনো পর্দার অন্তরালে তার সঙ্গে কথোপকথন করে। শয়তানের আদেশ পালিত হলো এবং সে পর্দার অন্তরালে থেকে পথত্রষ্টতা ছড়াতে লাগলো । ঠিক সে-সময় রেওযুল আনফ-এর রচয়িতা সুহাইলির বক্তব্য অনুসারে) হানযালাহ বিন সাফওয়ান নামে একটি ব্যক্তিকে স্বপ্রযোগে বলা হলো, তুমি এই জনপদের লোকদেরকে হেদায়েতের পথ প্রদর্শন করো; তুমি হেদায়েতের পথ দেখানোর জন্য নবী নিযুক্ত হয়েছো ।' তারপর হানাযালাহ বিন সাফওয়ান জনপদবাসীর কাছে গিয়ে তাদেরকে তাওহিদ অবলম্বন করার এবং শিরক থেকে বেঁচে থাকার শিক্ষা প্রদান করলেন। তিনি তাদের বললেন, এই ব্যক্তি তোমাদের বাদশাহ নয়; সে পর্দার আড়ালে এক শয়তান । হানযালাহর এই বক্তব্য লোকদের কাছে অত্যন্ত অপছন্দনীয় মনে হলো। তারা সত্যকে গ্রহণ করার পরিবর্তে আল্লাহ তাআলার নবীর ওপর আক্রমণ করে তাকে হত্যা করে ফেললো । এই ন্যাক্কারজনক কৃতকর্মের ফলে আল্লাহপাকের শাস্তি তাদেরকে ধ্বংস করে দিলো। গতকাল যে-জনপদে আনন্দ-উৎসব চলছিলো, উদ্যানরাজি ও নহরসমূহ দ্বারা “জঙ্গলে মঙ্গল' হচ্ছিলো, আজ সেই জনপদ জ্বলে-পুড়ে ছাই হলে সমতল প্রান্তররূপে দৃশ্যমান হচ্ছে। তাতে কুকুর, নেকড়ে ও বাঘের বসবাস ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকলো না। এই রেওয়ায়েতটি রেওয়ায়েত ও দেরায়েতের রীতি অনুসারে গ্রহণযোগ্য নয় এবং এটি মনগড়া কাহিনির চেয়ে বেশি মর্যাদা রাখে না।”* ৭ তাফসিরে ইবনে কাসির, সুরা ফুরকান; আল-বিদায়া ওয়ান নিহয়া, প্রথম খণ্ড। ড/ড/৬৬.91177001109.00100

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।