Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

৪৬৩৪৪০৩০৩৪০ ৩৩ ৪৪৪৪৪৪৬৩৩৬৩ ৪৩৪৪৪৪৪০৩ ৩৪৪৪৪৪৫৩৪৪৪ ৫৪৪৪৪ড৬৬০৩৬৪$৬৪৪৪৩০০০৬৩৬৪৪৩০৪৭০৪৬৬৪৩৪৪৪৪৪৬৮৪৪৬৮৩৬৩৩৪৬৪০৮৪৪৩৯৭৪০০৬৩০৩৬০০৪০৬০৩৪০৩৪০৪৪৪৪৩৩১০৪৯৬৪৪৪৫৪৪৪৪৩৩৩৪৩৪৪৪ যাকারিয়া রাধি এটাও বলেছেন যে, কুষ্ঠরোগ সম্পর্কিত এই গবেষণা তার ব্যক্তিগত অনুসন্ধানের ফল নয়; গ্রিক চিকিৎসকগণ ও চিকিৎসাশাস্ত্রের প্রাচীন বিশেষজ্ঞগণ এ-বিষয়টি উল্লেখ করেছেন। এ-কারণে আশ্চর্যের বিষয় নয় যে, বনি ইসরাইলের ওই দলটির ওপর আল্লাহ তাআলার আযাব নাযিল হলো এভাবে যে, একদিকে তো তাদের অন্তর বিকৃত হয়ে মনুষ্য-অন্তরের বৈশিষ্ট্যাবলি থেকে বঞ্চিত হয়েছে, অন্যদিকে তাদের দেহকে নিকৃষ্টতম কুষ্ঠরোগে আক্রান্ত করে এতটাই খারাপ করে দেয়া হয়েছে যে তা বানর ও শৃকরের আকৃতিতে রূপান্তরিত হয়ে গেছে। ১০০৬ 55981%38 “তোমরা ঘৃণিত ও নিকৃষ্ট বানর হয়ে যাও।' আর সম্ভবত এ-কারণেই সহিহ হাদিসসমূহে এ-কথা বলা হয়েছে যে, যে-সম্প্রদায়ের লোকদের আকৃতি পশুর আকৃতিতে বিকৃত হয়ে গিয়েছিলো তারা তিন দিনের বেশি জীবিত থাকে নি।* অর্থাৎ, আকৃতি বিকৃতির শাস্তি তাদের অভ্যন্তর ও বাহ্যিক আকৃতিকে এতটাই বিনষ্ট করে দিয়েছিলো যে, তারা আর জীবিত থাকতে পারে নি; অচিরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এখানে এই সন্দেহের উদ্রেক হওয়া উচিত নয় যে, যদি বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় দিক থেকে রূপান্তর মেনে নেয়া হয় তবে হিন্দু মতাদর্শের 'পুনর্জন্মবাদ' অবধারিত হয়ে পড়ে । অথচ তা বাতিল ও ভ্রান্ত বিশ্বাস। এই ধরনের সন্দেহের উদ্রেক হওয়া এ-কারণে সঠিক নয় যে, পুনর্জন্মবাদের ক্ষেত্রে আত্মা এক দেহপিঙ্জর পরিত্যাগ করে অন্য দেহপিঞ্্রে চলে যায় এবং মানুষের ভালো ও মন্দ কৃতকর্মের ফল হিসেবে আত্মা বা জীবনের স্থানান্তরের এই ধারা অনাদি কাল থেকে অনন্ত কাল পর্যন্ত এভাবেই চালু আছে এবং চালু থাকবে। কিন্ত আকৃতি বিকৃত হওয়ার বেলায় আত্মাও বদলায় না, দেহপিঞ্জরও বদলায় না। বরং ওই দেহ বা দেহপিপ্ররই এক অবস্থা ও সত্তা থেকে ভিন্ন সত্তা ও অবস্থায় পরিবর্তিত হয়ে মৃত্যুমুখে পতিত হয়। অন্যান্য মৃত মানুষের মতো তাদেরকেও প্রকৃত মালিকের সামনে কৃতকর্মের জবাব দেয়ার জন্য আলমে বরযখে সোপর্দ করা হয়। ৬ মুসনাদে আহমদ । ড/ড/৬৬.91177001109.00100

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।