০০০০০৩৩৭৪০৫ ৪৪৪৪০৩৩৪৪৩৪০৩৪৩৩৪৪৪৩৪৪৪০৪৩০০এক৩৩৬ এও ০ ড৪৪৫৪৪৪০৪০এ৪০৪৬ক৯৫স০০৪ নর জডতজতওততএ৩ক ক্র জকততডডন তর ড৪৪৪৮৮৯১০৯৯+৩৪৪৪৩৪৪ ৪৪৪ ০৪৪৪৪৩৪৪১৫৩৪৬৪৪৪৪৪০৩৮ রও রড রও অর্জন করেছিলেন। আর পবিত্র কিতাবের এসব পরিষ্কার ও স্পষ্ট বর্ণনা ছাড়াও এতিহাসিক সাক্ষ্য-প্রমাণও এই বিষয়গুলোর জোরালো সমর্থন করছে। যেমন, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় সাইরাস দ্য গ্রেট সম্পর্কে নিম্নলিখিত বর্ণনা বিদ্যমান__ “সাইরাস বাবেলে আক্রমণ করার সময় ওখানকার ইহুদিরা ইরানিদের মুক্তিদাতা ও একত্বাদী মুসলমান বলে স্বীকার করলো। আর এতে কোনো সন্দেহ নেই যে, তিনি ইহুদিদের সাহায্য করার লক্ষ্যে ইহুদিদেরকে জেরুজালেম ও তার উপাসনাগূহ ফিরিয়ে দিয়েছেন এবং তাদেরকে ফিলিস্তিনে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছেন ।”৩২৫ এখন পবিত্র কিতাব এবং তার আলোকিত এঁতিহাসিক বরাতসমূহের প্রতি লক্ষ করুন। তারপর যোসেফাসের বিশ্বাসঘাতকতার প্রতি মনোযোগ দিন এবং দেখুন যে, জেরুজালেমের পুনরনির্মাণ, ইহুদি উলামাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন এবং আল্লাহর মাসিহর হাতে বাবেল থেকে ইহুদিদের মুক্তি প্রদান ইত্যাদি বিষয়কে- যা পবিত্র কিতাব খোরাসের জন্য নির্দিষ্ট করেছে__কোনো প্রকারে ইহুদি, গ্রিক ও রোমানদের মধ্যকার ঘৃণার উপসাগরকে পরিপূর্ণ করার উদ্দেশ্যে চরম দুঃসাহসের সঙ্গে আলেকজান্ডারের সঙ্গে খাপ খাইয়ে দিয়েছেন। কিন্তু তার এই স্বপ্ন বাস্তবায়িত হয় নি। সত্যকে বিকৃত করার কারণে (এইমাত্র তা বর্ণনা করা হয়েছে) ইহুদিরা তাকে প্রতারক ও বিশ্বাসঘাতক বলেছে এবং তার ইতিহাস-সম্পর্কিত গ্রন্থাবলিকে গ্রহণঅযোগ্য সাব্যস্ত করেছে। আর যদি কথার কথা আমরা আলেকজান্ডারের আলোচ্য বিষয়টিতে যোসেফাসের উক্তিগুলোকে মেনেও নিই, তারপরও তার বাস্তবরূপ বেশি থেকে বেশি এতটুকু হতে পারে (যেমন ইতিহাস সাক্ষী রয়েছে) যে, আলেকজান্ডারের অভ্যাস ছিলো, তিনি যে-দেশ জয় করতেন ওখানকার জনসাধারণকে আপন করে নেয়ার জন্য স্থানীয় নিয়ম ও প্রথা অনুসারে উপাসনা বা ইবাদত করে প্রমাণ করতেন যে, তার সঙ্গেও এসব আকিদা ও বিশ্বাসের তেমনই সম্পর্ক রয়েছে যেমন ওই দেশের অধিবাসীদের সঙ্গে রয়েছে। তবে এতে বিস্ময়ের কী আছে যে, ইহুদিদের প্রভাবিত করার জন্য জেরুজালেমেও তিনি এই ঢং দেখিয়েছেন। অথবা তিনি ৭৪ ষষ্ট খণ্ড, পৃষ্ঠা ৭৫৩, নবম সংস্করণ । ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ২৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।