Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

₹শোধনী যুলকারনাইন কি আলেকজান্ডার দ্য গ্রেট? ১৯৪১ খ্রিস্টাব্দের জুলাই সংখ্যার “বুরহান' পত্রিকায় + )$1 ৩১) ১১ ৬১-০০ যুলকারনাইন ও আলেকজান্ডারের প্রাচীর' শিরোনামে আমার একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিলো । তা ছিলো একটি ধারাবাহিক প্রবন্ধের প্রথম কিস্তি। আগস্ট সংখ্যার “বুরহানে'ও ওই প্রবন্ধটি অপূর্ণই ছিলো। এমন সময় “সিদ্‌ক' পত্রিকার সম্মানিত সম্পাদক আমার প্রবন্ধের প্রথম কিস্তির বিষয়ে একটি এ।)-০। “সংশোধনী' লিখে “বুরহান'-এর মর্যাদা বৃদ্ধি করে তোলেন এবং আমাকেও এ-বিষয়ে আরো অধিক লেখার সুযোগ দান করেন। এজন্য আমি তার কাছে কৃতজ্ঞ। তার “সংশোধনী" বুরহানে প্রকাশিত হওয়ার আগে ৪ঠা আগস্ট সংখ্যার 'সিদ্‌কে' কিছুটা সংযোজনের সঙ্গে মুদ্রিত হয়েছিলো । তারপর ১৮ই আগস্ট সংখ্যার “সিদ্‌কে'ও ৬)--৫ ১১ 'আলেকজান্ডারের প্রাচীর শিরোনামে তারই একটি পরিশিষ্ট বা সম্পূরক লেখা প্রকাশিত হয়। যাইহোক। আগস্ট সংখ্যার বুরহানে তার যে-'সংশোধনী' প্রকাশিত হয়েছে, যেহেতু এটিই আসল এবং “সংশোধনী'-লেখকের যাবতীয় সাক্ষ্য ও প্রমাণের ধারক, ফলে ৬।),১। 9 455 বা “সংশোধনীর সমালোচনা"র ভিত্তি এটিরই ওপর স্থাপিত হয়েছে । তবে “সিদ্‌কে' প্রকাশিত রচনা দুটির অতিরিক্ত বিষয়গুলোকে প্রাসঙ্গিকরূপে রাখা হয়েছে। __মুহাম্মদ হিফযুর রহমান যুলকারনাইন-বিষয়ক বিশ্লেষণ ও গবেষণায় রচিত আমার প্রবন্ধটিকে ব্যবচ্ছেদ ও বিভক্ত করলে দুটি অংশে বিভক্ত হতে পারে। একটি অংশ হলো প্রমাণ প্রতিষ্ঠাসূচক' আর দ্বিতীয় অংশ হলো 'খণ্ুনমূলক'। মত বা প্রমাণ প্রতিষ্ঠাসূচক অংশে দৃঢ় সাক্ষ্য-প্রমাণের সঙ্গে এ-বিষয়টি স্পষ্ট করা হয়েছে যে, সাইরাস দ্য গ্রেট (খোরাস বা কায়খসরু)-ই হলেন ওই ব্যক্তি যাকে কুরআন মাজিদ যুলকারনাইন বলে আখ্যায়িত করেছে। আর ড/ড/৬৬.91177001109.00100

— পৃষ্ঠা ২৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।