Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

৩৬৪৮০০৪৬০৬৪ ৩৬৪৪৩৬৪৪৬৮ক৬ড৪৪৪র৪৪৪৩৪৪৪৪০৬৯০৯৬৮০৬৮০০৪৫ক৬৩৩৬০৪৪৪৪০৪৪০৪০০০৪০৪০ ডর তত দডত৬০৩৪ ৪০৪৪৪৪৪৩৪৪৬ ৩০৩ক ৪৬৪ ৪৪৪৯৪৪৪৪৪৪৪১৪৪৪৪৪৪৪৪৩৪৪৪৩৪৫৪৬৩৬৩৬৬৬৩৬০৬৪০৪৩৪ ৪৪৪৩৪ কোনো মিথ্যা নবুওতের দাবিদারের এই দলিল মাকড়সার জালের চেয়ে বেশি মর্যাদা রাখে না, সুতরাং তা ধর্তব্যের মধ্যে পড়ে না। তারপরও জনমগ্ডলীর ভুল বুঝা-বুঝির শিকার হওয়া থেকে রক্ষিত থাকার জন্য এতটুকু বলে দেয়া আবশ্যক যে, এই মিথ্যা ও ভণ্ড দাবিদারের বর্ণিত এই দাবি দুটি, যা দলিলের দুটি সুচনা হিসেবে বর্ণিত হয়েছে, ভুল ও গ্রহণঅযোগ্য। ফলে তার থেকে উদ্ভুত ফল ও পরিণামও সন্দেহাতীতভাবে বতিল ও প্রত্যাধ্যানযোগ্য। নবুওতের মিথ্যা দাবিদারদের প্রথম দাবি বা দলিলটি ভুল এ-কারণে যে, আমরা ইয়াজুজ ও মাজুজের আলোচনায় হাদিস ও ইতিহাস থেকে বিস্ত [রিতভাবে প্রমাণ করে দিয়েছি যে, ইয়াজুজ ও মাজুজ কেবল ওইসব গোত্রকেই বলা হয়ে আসছে যারা তাদের কেন্দ্রভূমিতে অসভ্য ও বর্বর জীবনযাপন করছে। আর তাদের মধ্যে যেসব লোক কেন্দ্রভূমি ত্যাগ করে পৃথিবীর বিভিন্ন অংশে বসবাস করতে শুরু করেছে এবং ধীরে ধীরে সভ্য ও সংস্কৃতিবান জাতিতে পরিণত হয়েছে, ইতিহাসের দৃষ্টিতে তাদেরকে ইয়াজুজ ও মাজুজ বলা হয় না। তারা বরং নিজেদের কতিপয় বিশেষ বৈশিষ্ট্যের কারণে নতুন নতুন নামে আখ্যায়িত হয়েছে। তারা তাদের প্রকৃত ও বংশগত কেন্দ্র থেকে এতটাই দূরে সরে এসেছে ও অপরিচিত হয়ে পড়েছে যে, তারা এবং ওরা (যারা কেন্দ্রভূমিতে রয়ে গেছে) দুটি স্বতন্ত্র ও ভিন্ন ভিন্ন জাতিতে পরিণত হয়েছে এবং একে অন্যের শক্র হয়ে দীড়িয়েছে। একইভাবে কুরআন ও হাদিস অধ্যয়নে স্পষ্ট হয়ে ওঠে যে, কুরআন ও হাদিস ওই গোত্রগুলোকেই ইয়াজুজ ও মাজুজ বলে থাকে যারা পৃথিবী থেকে পৃথক হয়ে তাদের কেন্দ্রভূমিতে অসভ্যতা ও বর্বরতার সঙ্গে জীবনযাপন করছে। এই মূলনীতির প্রেক্ষিতে নবুওতের ভণ্ড দাবিদারদের দ্বিতীয় দাবি ও দলিলটিও বাতিল । অর্থাৎ ইংরেজ ও রুশ জাতিগুলোর বরং ইউরোপীয় শক্তিগুলোর পৃথিবীর বিভিন্ন অংশ দখল ও আধিপত্য বিস্তার করাকে ইয়াজুজ ও মাজুজের বহিরাগমন বলে আখ্যায়িত করা বাতিল । তা এ- কারণে যে, এইমাত্র বলা হয়েছে সভ্য সংস্কৃতিবান জাতিগুলোকে ইয়াজুজ ও মাজুজ বলাটাই ভুল । দ্বিতীয় কারণ হলো, ইয়াজুজ ও মাজুজের যে- অরাজকতা ও অশান্তির কথা সুরা কাহফে যুলকারনাইনের ঘটনায় বলা হয়েছে তার প্রেক্ষিতে এবং সহিহ হাদিসমূহের স্পষ্ট বর্ণনা অনুসারে ড/ড/৬৬.91177001109.00100

— পৃষ্ঠা ২৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।