০৪৪ওব০০৮৯৮৪০৪৩৬৯৪৮৮৯০০৪৬৪৪৪৩৩৩৪ডত৪%৩৬০৪৪০৩৬২০+৬৬৮৪৪০৪৪৫৪৪ড রন ত৪৩৩৩৩৪৪৪৩৪৪৪০৩৩৪১৬৬৪৮৬৩৪০০০৯৯৪৪৪০+৬ক৪৯৬৬৪৩০৩৬৪৪৪৫৩৬০৬৩৬৪৪৩৩৪৪৩৬৪৯৪০৪৪৭৬৪৪ ৪৪৪৩৬০৪৮৪৪৩ ত৩৩ এবং তৃতীয়টি ছিলো উত্তর দিকে। তৃতীয় অভিযানে একটি সম্প্রদায়ের সঙ্গে যুলকারনাইনের সাক্ষাৎ হয়। তিনি তাদের ভাষা বুঝতে পারছিলেন না। এই সম্প্রদায় যুলকারনাইনের কাছে ইয়াজুজ ও মাজুজের আক্রমণ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অভিযোগ তোলে এবং তাদের প্রতিরোধ করার জন্য একটি প্রাটার নির্মাণের আবেদন জানায়। যুলকারনাইন তাদের আবেদন পূর্ণ করেন। ইয়াজুজ ও মাজুজ যে-দিক থেকে গিরিপথের মধ্য দিয়ে বের হয়ে এই সম্প্রদায়ের ওপর আক্রমণ চালাতো, যুলকারনাইন লোহার খণ্ড ও গলানো তামা দিয়ে ওই গিরিপথ বন্ধ করে দেন। দুই পাহাড়ের মধ্যবর্তী গিরিপথের ওপর তিনি একটি শক্তিশালী প্রাচীর নির্মাণ করে দেন। সঙ্গে সঙ্গে তিনি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বলেন এই প্রাচীরটি এত শক্তিশালী ও সুদৃঢ় যে, ইয়াজুজ ও মাজুজ তাতে কোনো ফুটোও করতে পারবে না এবং প্রাটারটি টপকেও এদিকে আসতে পারবে না। কিন্তু আমি এই দাবি করছি না যে, প্রাচীরটি চিরকাল এমনই অক্ষয় থাকবে; বরং আল্লাহ তাআলা যতদিন চাইবেন ততদিন তা অক্ষয় থাকবে । আর যখন তিনি ইচ্ছা করবেন, এই প্রতিবন্ধক আর অবশিষ্ট থাকবে না; তা চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে। আর আল্লাহ তাআলার প্রতিশ্রুতি প্রতিটি বন্তর মতো এই প্রাচীরেরও ধ্বংসপ্রাপ্ত হওয়া) পূর্ণ হবেই হবে। ইহুদিরা যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করেছিলো বিধায় সুরা কাহফে তার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে কেবল প্রাসঙ্গিক আলোচনা করা হয়েছে। আর সুরা আমিয়ায় আল্লাহ তাআলা মুশরিকদের বক্তব্য খণ্ডন করে বলেছেন, যেসব জনপদকে ধ্বংস করে দেয়া হয়েছে সেগুলোর অধিবাসীরা ভূপৃষ্ঠে আর জীবিত ফিরে আসবে না। হ্যা, যখন কিয়ামত সংঘটিত হবে-__কিয়ামত আসার আগে ইয়াজুজ ও মাজুজের ফেতনা শুরু হবে__ তখন অবশ্যই হাশরের মাঠে সবাইকে পুনরুজ্জীবিত করা হবে এবং রাব্বুল আলামিনের সামনে জবাবদিহিতার জন্য একত্র করা হবে। সুরা আমিয়ায় ইয়াজুজ ও মাজুজের বহিরাগমনকে কিয়ামতের আলামত বর্ণনা করে তার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। তাদের বহিরাগমনকে যুলকারনাইনের প্রা্টারের চূর্ণ-বিচূর্ণ হওয়ার সঙ্গে সম্পৃক্ত করা হয় নি। এমনকি এখানে প্রাচীরের কথা উল্লেখই করা হয় নি। কেবল এতটুকু ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ২৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।