Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

*৬৪০০০০৬৪০৪৮৪৭৯৮৭৩৪৪৪০৪৪০৪০৩৬৪৪৬৪৬৪৬৯০৪৪৮৪৯৬৩৯৮০০৬০৬৬৩৬৩৬৩৭ক৪০ররওজরর৪৪৪৮৪৩৩৬৬৮৪৩৪৬০৪৪৪৬৯৪৪৪৫০১৪৪৪০৬৪০৪৩৩ড৪৪৪৪৪৪৪৪৬৩৪৪৬৬৪৬৬৪৪৯৯৪০৪৪৪৪০৪৬৬৬৯৪৪৪৬৮৪৩৬ড৪৪৪৬৬৪৪৪৪৮৪৬৪৪৪৬৬৪৪ দারবান্দে পৌছে কোনো সম্প্রদায়ের জংলি গোত্র কৃর্তক আক্রান্ত হওয়া এবং আলেকজান্ডারের কাছে তাদের অভিযোগ উথ্থাপন করার ব্যাপারে কোথাও কোনো এতিহাসিক বিবরণ পাওয়া যায় না। অবশ্য এখানে একটি লক্ষণীয় বিষয় এই যে, কাম্পিয়ান সাগরের তীরবর্তী দারবান্দের প্রাটীরকে কেনো সাদ্দে সিকান্দার বা আলেকজান্ডারের প্রাচীর বলে বিখ্যাত হলো। সংশিষ্ট বিষয়ে যাবতীয় তথ্যের প্রতি লক্ষ করলে অতি সহজেই তার জবাব আমাদের বুঝে আসে । এ-বিষয়টির সম্পর্ক ইহুদিদের ধর্মীয় রেওয়ায়েতসমূহের সঙ্গে অনেক বেশি সংশ্লিষ্ট এবং এ-কারণেই ইহুদিদের প্রশ্নের জবাবে কুরআন মাজিদ তার উল্লেখ করেছে । ফলে ওখান থেকেই এই অভিনব ব্যাপার ও মিথ্যা সম্পর্কারোপের সৃষ্টি হয়েছে। সবার আগে ফ্ল্যাভিয়াস যোসেফাস বিনা সাক্ষ্য-প্রমাণে বর্ণনা করেছেন যে, এই প্রাটারটি আলেকজান্ডারের প্রাটীর। তার থেকেই এই বর্ণনা চালু হয়েছে। আর ইসলামি ইতিহাসবেত্তাদের মধ্যে মুহাম্মদ বিন ইসহাক আলেকজান্ডার দ্য গ্রেটকে যুলকারনাইন বলেছেন। ফলে মুসলমানগণও এই প্রাচীরটিকে আলেকজান্ডারের প্রাচীর বলতে শুরু করেন । ফলে এটি আলেকজান্ডারের প্রাচীর বলেই খ্যাতি পেয়েছে। কাস্পিয়ান সাগরের তীরবর্তী দারবান্দের এই প্রাচীর সম্পর্কে অধিকাংশ আরব ইতিহাসবেস্তা বলেছেন যে, তা নওশেরয়া কর্তৃক নির্মিত প্রাচীর; কিন্ত বিশেষজ্ঞগণের অভিমত হলো, এই প্রাচীরের নির্মাতা সম্পর্কে সঠিক তথ্য জানা যায় না। তবে ইতিহাসের বর্ণনা থেকে অনুমান করা যেতে পারে যে, বাদশাহ নওশেরওয়া তার রাজত্বকালে প্রাটারটি পরিষ্কার ও মেরামত করিয়েছিলেন। ফলে প্রাচীরের নিমার্ণকর্মও তার সঙ্গে সম্পর্কযুক্ত করে তাকে নির্মাতা বলা হয়েছে। যাইহোক, এটা একটি এতিহাসিক সত্য যে, এই প্রাচীরকে আলেকজান্ডারের প্রাচীর বলা একটি আরোপিত মৌখিক সম্পর্কের বেশি মর্যাদা রাখে না। তা ছাড়া, সিকান্দার মাকদুনি বা আলেকজান্ডার দ্য গ্রেট কোনোভাবেই যুলকারনাইন হতে পারেন না এবং যুলকারনাইনের প্রাচীরের সঙ্গে তার কোনো সম্পর্কও ড/ড/৬৬.91177001109.00100

— পৃষ্ঠা ২৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।