Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

67775 ট5581558ারিা্ার্ারা এক. কোনো একজন ইতিহাসবেত্তাও পরিদ্ধারভাবে বলছেন না যে, হিসার জেলার দারবান্দ এলাকার প্রাটীরটিই যুলকারনাইনের প্রাচীর । দুই. আবুল ফিদা এবং অন্য কয়েকজন ইতিহাসবিদ এই ভ্রমে পতিত হয়েছেন যে, তারা কাম্পিয়ান সাগরের তীর অবস্থিত দারবান্দের কথা বর্ণনা করেছেন, তারপর এটিকে বুখারা ও তিরমিষের নিকটবর্তী স্থানে অবস্থিত দারবান্দের সঙ্গে মিলিয়ে ফেলেছেন। তারা দুই দারবান্দের মধ্যে পার্থক্য নির্ণয় করতে সক্ষম হন নি। তিন. আর অবশিষ্ট সকল গবেষক-_চাই তারা ইতিহাসবিদ হোন বা মুফাস্সির ও মুহাদ্দিস হোন- পার্থক্য নির্ণয়ের সঙ্গে পরিষ্কার বর্ণনা করে দিয়েছেন যে, যে-প্রাটীরটি যুলকারনাইনের প্রাচীর বলে খ্যাত, সেটি ওই প্রাচীরই যা কাম্পিয়ান সাগরের তীরবর্তী দারবান্দে (বাবুল আবওয়াবে) অবস্থিত। এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা, এনসাইক্লোপিডিয়া অব ইসলাম, পিটার্স বুস্তানির দায়িরাতুল মাআরিফেও (যা প্রাচীন ও আধুনিক তথ্যাবলির ভাণ্ডার এই একই বক্তব্য রয়েছে। এমনকি এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকার একাদশ সংস্করণের ত্রয়োদশ খণ্ডের ৫২৬ পৃষ্ঠায় হিসার জেলার দারবান্দের যে-সংক্ষিপ্ত বর্ণনা দেয়া হয়েছে তাতেও এই প্রাচীরটিকে আলেকজান্ডারের প্রাচীর বলা হয় নি। এর বিপরীতে কাম্পিয়ান সাগরের তীরবর্তী দারবান্দের প্রাটীরটি সম্পর্কে বলা হয়েছে যে, আলেকজান্ডারের সঙ্গে এটিকে সম্পর্কযুক্ত করা হয়। এ- কারণে এটি আলেকজান্ডারের প্রাচীর নামে খ্যাত। চার. ওয়াহাব বিন মুনাব্বিহ, আবু হাইয়ান আন্দানুসি, নাসিখুত তাওয়ারিখ- এর রচয়িতা (ইনি ছিলেন ইরানের রাজদরবারের ইতিহাসবেত্তা) পিটার্স বুস্তানি এবং হ্যরাতুল উস্তাদ আল্লামা সাইয়িদ আনওয়ার শাহ কাশ্মিরি (নাওওয়ারাল্লাহু মারকাদাহু) কাম্পিয়ান সাগরের তীরবর্তী দারবান্দের ব্যাপারে মনোযোগ আকর্ষণ করেছেন যে, যুলকারনাইনের প্রাচীর ড/ড/৬৬.91177001109.00100

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।