হিযকিল আ.-এর যুগ পর্যন্ত আগের মতোই তাদের জংলি স্বভাব বর্বর বৈশিষ্ট্যের অধিকারী ছিলো। যেমন তাদের পূর্বপুরুষেরা তাদের কেন্দ্রভূমিতে থাকাকালে ওইসব বৈশিষ্ট্যের সঙ্গেই ইয়াজুজ ও মাজুজ নামে অভিহিত হতো। এটি প্রকৃতপক্ষে__খোরাসই (কায়খসরুই) ছিলেন যুলকারনাইন-__এই দাবিটির একটি অতিরিক্ত প্রমাণ । এতক্ষণ পর্যন্ত ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে যে-পরিমাণ আলোচনা করা হয়েছে তার সারমর্ম এই যে, তারা কোনো আশ্চর্যজনক গঠনের প্রাণী নয়। মানবজগতের সাধারণ মানুষের মতো তারাও মানুষ এবং হযরত নুহ আ.-এর বংশধর। আর মঙ্গোলিয়া (তাতার)-এর ওইসব জংলি গোত্রকে বলা হতো ইয়াজুজ-মাজুজ, যারা ইউরোপ ও এশিয়ার জাতিগুলো উৎস ও মূল । তাদের প্রতিবেশি জাতি ওই গোত্রগুলোর মধ্যে দুটি বড় গোত্রকে মুগ ও ইউচি বলতো । ফলে গ্রিকরা তাদেরই অনুসরণ করে এদেরকে ম্যাগ ও ম্যাগগ বা ইউগগ বলেছে । আর হিব্রভাষী ও আরবেরা শব্দ দুটি পরিবর্তন করে তাদেরকে ইয়াজুজ ও মাজুজ নামে স্মরণ করেছে। এখন এতিহাসিক সত্যতাকে শক্তিশালী করার জন্য আরব ইতিহাসবে্তা, বিশেষজ্ঞ মুহাদ্দিস ও মুফাস্সিরগণের গবেষণামূলক সিদ্ধান্তও প্রণিধানযোগ্য । যাতে উপরিউক্ত লাইনগুলোতে যা লেখা হয়েছে তার সত্যায়ন হয়ে যায়। হাফেয ইমাদুদ্দিন বিন কাসির রহ. তার ইতিহাসগ্রন্থ আল-বিদায়া ওয়ান নিহায়ায় লিখেছেন-__ 2৮) ০ ৮৯১ ০১৩ এ ১৮৬ ০ ০009 এলাচ এ ৬3501 ৬৮৬ এ 0) 2৬ (১৮১ ডিভি ১০৪ ঠো ০৪৬০ ০১51 ঠা 3 ৮০ ঠা 6৮০ ১৪৪) ৮৫০1 ৮৫৮১) ৮১৯ ০১৩৬ ১3 ৩০ স্পা পি ৩৬০ এ ল৯১ ০৭ ০ ৯০৯ ৬ ৪3৩৯ হা “মুসনাদ ও সুনানে বর্ণিত হাদিসে এটা আলোচিত হয়েছে যে, হযরত নুহ আ.-এর তিনটি ছেলে ছিলো । তারা হলো সাম, হাম ও ইয়াফেস। সাম আরবদের আদিপিতা, হাম সুদানিদের আদিপিতা এবং ইয়াফেস তুর্কিদের আদিপিতা। ইয়াজুজ ও মাজুজ তুর্কিদেরই একটি গোত্র । তারা মঙ্গোলিয়ার মঙ্গোলি গোত্র । তারা তুর্কিদের অন্য গোত্রগুলোর তুলনায় কাসাসুল কুরআন (৮ম) - ১৪ ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।