Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

ভারতবর্ষে বসবাস করে দূরপ্রাচ্য ও দূর পশ্চিমাঞ্চল দ্বারা দূর-দূরান্তের দেশ উদ্দেশ্য করে থাকি, যা আমাদের পূর্বদিকে ও পশ্চিমদিকে অবস্থিত। এই শব্দগুলোকে কেবল এই কথার মধ্যে সীমাবদ্ধ করে দিই না যে, পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল দ্বারা ওই সীমান্ত উদ্দেশ্য, যার পরে পৃথিবীর জনবসতিপূর্ণ স্থানের আর কোনো অংশই অবশিষ্ট নেই। অবশ্য দলিল-প্রমাণ বা লক্ষণ ও ইঙ্গিতের মাধ্যমেও কোনো কোনো সময় এই অর্থও হয়ে থাকে । কুরআন মাজিদ যুলকারনাইনের অভিযান সম্পর্কে দূর পূর্বাঞ্চল ও দূর পশ্চিমাঞ্চল-এর যে-পরিভাষা ব্যবহার করেছে, তা যদি আরে গভীর দৃষ্টিতে দেখা হয়, তা হলে বুঝা যাবে যে, যুলকারনাইন বা খোরাস সম্পর্কে তাওরাত এই একই বর্ণনা প্রদান করেছিলো । ফলে কুরআন মাজিদ প্রশ্নকারীদেরকে যুলকারনাইনের ঘটনা শোনানোর সময় ওই পরিভাষাই অবলম্বন করেছে। দেখুন, নবী হযরত ইয়াসা'ইয়াহ আ.-এর সহিফায় খোরাস সম্পর্কে হুবহু একই বর্ণনা বিদ্যমান আছে__ ইয়াকুব এবং আমার মনোনীত ইসরাইলের জন্য তোমার নাম স্পষ্টভাবে উচ্চারণ করে তোমাকে ডেকেছি। আমি তোমাকে অনুগ্রহের সঙ্গে ডেকেছি, যেনো তুমি আমাকে জানো না। আমিই আল্লাহ, আর কেউ নয়। আমি ব্যতীত আর কোনো আল্লাহ নেই। আমিই তোমার শক্তি বৃদ্ধি করেছি, যদিও তুমি আমাকে চিনতে পারো নি। যেনো সূর্যোদয়ের স্থান (০৮5 ৮) থেকে সূর্যাস্তের স্থান (৮৮11 4১) পর্যন্ত মানুষ জানে যে, আমি ব্যতীত আর কেউ নেই। আমিই আল্লাহ, আমি ছাড়া আর কেউ নেই।২২৮ আর নবী হযরত যাকারিয়া আ.-এর সহিফায় বনি ইসরাইল সম্পর্কে বলা হয়েছে__ রাব্বুল আফওয়াজ বলেন, দেখো, আমি আমার লোকদেরকে সূর্যোদয়ের স্থান (--১। ৮1৮) থেকে ও সূর্যাস্তের স্থান (৮+১। ৮০১৯) ২৮ 8৫তম অধ্যায় : আয়াত ১-৬। ড/ড/৬৬.91177001109.00100

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।