Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

পূর্বাঞ্চলে অভিযান ইতিহাসবিদ হিরোডোটাস বর্ণনা করেন, খোরাশ তখনো বাবেল জয় করেন নি; ইতোমধ্যে ইরানের পূর্বদিকে অতি গুরুতৃপূর্ণ একটি যুদ্ধে অবতীর্ণ হলেন। কেননা, দূর প্রাচ্যের কয়েকটি জংলি ও যাযাবর গোত্র অবাধ্যাচরণ ও বিদ্রোহ করেছিলো । এরা ছিলো ব্যান্ত্রিয়া (390018 বা ১৮০) অঞ্চলের গোত্রসমূহ। কোনো কোনো ইতিহাসবেত্তার বরাতে এমন বর্ণনাও পাওয়া যায় যে, এই অঞ্চলটিকে আজকাল মাকরান (১1-* ) বলা হয়। এই অঞ্চলের যাযাবর গোত্রগুলো বিদ্রোহ করেছিলো । ইরানের জন্য এই অঞ্চলটি ছিলো দূর প্রাচ্যে । কেননা, তারপর পর্বতশ্রেণি আছে, যা সামনের দিকে চলার পথ রুদ্ধ করে দাড়িয়ে আছে। তৃতীয় (উত্তরাঞ্চলে) অভিযান বাবেল জয় করা ব্যতিরেকে ইতিহাস খোরাসের আরো একটি জয়কে বর্ণনা করেছে। আর এটি ঘটেছিলো ইরান থেকে উত্তর দিকে । এই অভিযানে তিনি কাম্পিয়ান সাগরকে ডান দিকে রেখে ককেশাস পর্বতমালা পর্যন্ত পৌছলেন। এই পর্বতমালার মধ্যে তিনি একটি গিরিপথ দেখলেন। পর্বতমালার দুই অংশের মধ্যে গিরিপথটিকে একটি ফটকের মতো দেখাচ্ছিলো। তিনি ওখানে পৌছলে একদল লোক তার কাছে ইয়াজুজ-মাজুজ গোত্রগুলো কর্তৃক লুণ্ঠনের অভিযোগ পেশ করলো তারা গিরিপথের মধ্য থেকে বের হয়ে আক্রমণ করে এবং লুষ্ঠন ও লুটতরাজ করে আমাদের সর্বনাশ ও সর্বস্বান্ত করে দেয়। এই অভিযোগ শুনে খোরাস লোহা ও তামা ব্যবহার করে গিরিপথের ফটকটিকে বন্ধ করে দেন। তিনি ধাতব্দ্রব্যের একটি প্রাটার নির্মাণ করেন, যার চিহ্ন ও ভগ্নাবশেষ আজো বিদ্যমান। গ্রিক ইতিহাসবিদ হিরোডোটাস ও জেনোফন (১0171010101) বলেন, লিডিয়া জয় করার পর সাইথিয়ান (30501)12115)২০৫ সম্প্রদায়গুলোর সামীন্ত-আক্রমণ প্রতিরোধ করার জন্য খোরাস বিশেষ ব্যবস্থাসমূহ গ্রহণ করেছিলেন । ২” এরা আরো কিছু নামে পরিচিত : ০911, 5918. 3919৩, 981, 15108201, 01 £5518291. আরবি ভাষায় এদেরকে বলা হয় ১১:)5-)। 1 ১১৪০3 । ড/ড/৬৬.91177001109.00100

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।