6:580155] 9৩ 53 3139 ১০ শি লা এ! এুওখি। 8801 ৩০৯ ৬০৩০ ০ ০১৯১১ ৮১) ০১৬৭। ০৩ “দারাকে আলেকজান্ডারের পরাজিত করা পর্যন্ত এটা হলো পারস্য সম্রাটদের প্রথম স্তর । মধ্যখানে ছিলো বিচ্ছিন্নতামূলক খণ্ড রাজ্যসমূহের যুগ। তারপর হলো কিসরাদের*৯ যুগ; প্রথম কিসরা ছিলেন আরদাশির বিন বাবাক ।”১৯) খিস্টপূর্ব ৬২২ সালে বাবেল ও নিনাওয়ার রাজ্যগুলো চরম উন্নতি ও অগ্রগতির যুগে ছিলো । আর খোরাসের শাসনামলের পূর্বে এই যুগেই ইরান দুটি ভিন্ন ভিন্ন রাজ্যে বিভক্ত ছিলো । উত্তর-পূর্ব অংশকে মেডিয়া (মাহাত)১৯৮ বলা হতো এবং পশ্চিম অংশকে' পারস্য বলা হতো । উভয় ংশেই গোত্রের নেতারা শাসনকার্ধ পরিচালনা করতো । আর গোত্রভিত্তিক খণ্ড খণ্ড রাজ্যগুলো তাদের অধীন ও অনুগত ছিলো । কিন্তু বিস্টপূর্ব ৬১২ সালে নিনাওয়ার আসিরীয় রাজত্বের বিলুপ্তি ঘটে । তখন মেডিয়া স্বাধীন হয়ে গেলো এবং গোত্রভিত্তিক শাসনের স্থলে ধীরে ধীরে বাদশাহি শাসনের নিশান উড়তে লাগলো । তারপরও বাবেলের বাদশাহ বুখতেনাস্সারের বিপুল প্রতাপের সামনে ইরানের উন্নতি ও উৎকর্ষের কোনো সম্ভাবনাই দৃষ্টিগোচর হচ্ছিলো না। তবে এই অবস্থার মধ্যেই খ্রিস্টপূর্ব ৫৫৯ সালে আল্লাহ তাআলা “আ্যাকিমিনিস" (/১০17061761105) বা “হাখামানেশি' (৬১৯০৯) বংশের এক অসাধারণ ব্যক্তিত্বের আবির্ভাব ঘটালেন। তিনি প্রথম দিকে ইলশান নামক একটি ক্ষুদ্র করদ রাজ্যের শাসনকর্তা ছিলেন। কিন্তু ৫৫৯ খিিস্টপূর্বাব্দে তার ইনসাফ ও ন্যায়বিচার, সুশাসন ও শৃঙ্খলা রক্ষা, আল্লাহভক্তি এবং প্রজ্ঞা ও জ্ঞান বিস্ময়করভাবে মেডিয়া ও পারস্য উভয় সাম্রাজ্যকে তার করতলগত করে দিলো । উভয় স্ম্রাজ্যের গোত্রভিত্তিক রাজ্যগুলোর শাসনকর্তারা স্বেচ্ছায় ও আগ্রহের সঙ্গে তাকে তাদের বাদশাহ স্বীকার করে নিলো। ইনিই সেই ব্যক্তি, ইরানিরা যাকে গোরাশ বা কায়আরশ বলে আর ইহুদিরা বলে খোরাস। ১** পারস্য স্ম্রাটকে কিসরা বলা হয়। ১৯** তাফসিরে ইবনে কাসির বা আল-বিদায়া ওয়ান নিহায়া : দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৩১০। ১৮ 1৬০0101] [77119179 বা ০$-৩। ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।